SKIP TO MAIN CONTENT

কাজের খোঁজে লিবিয়া যাওয়া ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাতে ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২৬ জন বাংলাদেশী রয়েছেন।ওই হত্যাকাণ্ডের সময় গুলিতে আহত হয়েছেন আরো ১১ বাংলাদেশী। ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার রাতে এই ঘটনার একটি রিপোর্ট পাঠিয়েছে ঢাকায়। ।দূতাবাস জানায়, নিহত ২৬ বাংলাদেশির লাশ মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে।আহত বাকি ১১ বাংলাদেশির হাত-পায়ে ও বুকে-পিঠে গুলি লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

26 Bangladeshi killed in libya
26 Bangladeshi killed in Libya Source: bdnews24.com

1 min read

Published

Presented by Abu Arefin


Skip to article content

আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত লিবিয়ার জাতীয় সরকার (জিএনএ) জানিয়েছে, মিজদা শহরে ২৬ বাংলাদেশি এবং চারজন আফ্রিকান অভিবাসী মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন।অন্যদিকে জিএনএকে পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দিয়ে এলেও সেখানে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর শাসন কায়েম রয়েছে। ক্ষমতার সংঘাতে লিবিয়ায় প্রায়ই বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনা ঘটে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র সাফা মেশেলি বলেন, ‘আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর শুনেছি। বিশদ জানার চেষ্টা করছি। যারা বেঁচে গেছেন তাদের সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।’

ধারণা করা হচ্ছে মানবপাচারকারী চক্র ও অভিবাসী শ্রমিকদের মধ্যে যে বিরোধ চলে আসছিল, তার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হত্যাকাণ্ডের সময় সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক বাংলাদেশির বর্ণনায় জানা যায় ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল তাদেরকে । পথে মুক্তিপণ আদায়ের জন্য তাদের জিম্মি করে মানব পাচারকারীরা। মিজদা শহরে নেওয়ার পর তাদের ওপর নির্যাতন চালানো হয় ।এক পর্যায়ে অপহৃত ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তুলে এবং মূল মানব পাচারকারীর লিবিয়ান ব্যক্তিকে হত্যা করে। পাচারকারী পরিবার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঐ পাচারকারী আগেই মারা গেছে। সেই মৃত্যুর দায় এই অভিবাসীদের ওপর চাপিয়ে ওই হত্যাকান্ড চালানো হয়।

 বিস্তারিত আসছে।


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now