SKIP TO MAIN CONTENT

‘আম্ফান’ গতিপথে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ

সুপার সাইক্লোন ‘আম্ফান’,স্থলভাগের সঙ্গে ক্রমশই দূরত্ব কমাচ্ছে।বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকে পড়তে পারে সুপার সাইক্লোন।‘আম্ফান’ গতিপথে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ।প্রবল বেগে সেই ঝড় আছড়ে পড়লে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ তিন জেলা কার্যত লন্ডভন্ড হয়ে যেতে পারে।দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনও।

Cyclone Amphan is expected to make landfall tomorrow
Cyclone Amphan is expected to make landfall tomorrow Source: Severe Weather Europe

2 min read

Published

Updated

By Partha Mukhapadhdhaya

Presented by Abu Arefin


Skip to article content

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সবাইকে বুধবার সকাল থেকে বাড়িতে থাকতে বলা হয়েছে।বৃহস্পতিবার দুর্যোগ কেটে যাওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে বলা হয়েছে।সারা রাত নিজের অফিসেই থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ দিকে ‘আম্ফান’ নিয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের একাধিক পদক্ষেপ গ্রহণ করায় মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

ঝড়ের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।সেইসঙ্গে উপকূলবর্তী এলাকাতে এক থেকে দেড় তলা বাড়ির সমান জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।ওই তিন জেলা ছাড়া,কলকাতা, হাওড়া ও হুগলিতেও সুপার সাইক্লোন ‘আম্ফানের জোরাল প্রভাব পড়বে,জানিয়েছেন, কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

পূর্বাভাসে বলা হচ্ছে,ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাস,নিয়েই দুর্দান্ত গতিতে ধেয়ে আসছে ‘আম্ফান’।স্থলভাগে আছড়ে পড়লে কতটা ভয়াবহ রূপ ধরতে পারে সেই সুপার সাইক্লোন,তারই আঁচ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।বুধবার সকাল থেকেই প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে।ক্রমশই তীব্র থেকে তীব্রতর হবে তার গতি। আবহবিদদের মতে,তিন জেলায় ঝড়ের গতিবেগ সাধারণত ঘণ্টায় ১৬৫ থেকে ১৭৫ কিমি থাকবে। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি হতে পারে।সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি।

একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে তারমধ্যেই ‘আম্ফানের চোখরাঙানি।ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’।শেষ উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, বাঁক নিয়ে ‘আম্ফানের গতিপথের অভিমুখ এখন উত্তর-পূর্ব দিকে।অর্থাৎ বাংলার দিকে অগ্রসর হচ্ছে ‘আম্ফান’।সেক্ষেত্রে দিঘা বা সাগরদ্বীপের কাছে আছড়ে পড়তে পারে ‘আম্ফান’। ‘আম্ফানের তাণ্ডবলীলা হতে পারে আয়লার থেকেও ভয়ঙ্কর।পুরো এলাকা তছনছ করে দিতে।এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ঘূর্ণিঝড় ‘আম্ফান’ নিয়েই কথা হয় দুজনের মধ্যে। ‘আম্ফানের মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে,কী পরিস্থিতি বাংলায়, সেই সম্পর্কেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অমিত শাহ বিশদে খোঁজ নেন বলে খবর। ‘আম্ফান’ মোকাবিলায় ইতিমধ্যেই ২৫টি টিমকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।রিজার্ভে তৈরি রাখা হয়েছে আরও ১২টি টিমকে।এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আরও ২৪টি টিমকে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন , কেন্দ্র সমস্তরকমভাবে পাশে আছে। প্রতিটি রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে।


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now