ভিবিসিএফ প্রেসিডেন্ট বদরুদ্দোজা পলাশের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি কিশোর-তরুণ অংশগ্রহণকারী ছিল যাদের প্রশংসাপত্র দেয়া হয়।
ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রতিভাবান শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন কামরুল হাসান মিল্কী। এছাড়া অনুষ্ঠানটি সফল করতে ভূমিকা রাখেন নুসরাত ইসলাম বর্ষা, জান্নাতুল ফেরদৌস নওজুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশিক্ষক অনন্যা চক্রবর্তী, পিয়া খন্দকার, অনি আহমেদ।

ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রিন্সিপাল মোরশেদ কামাল তার বক্তব্যে বলেন যে, ভিসিই বাংলা খুব সুচারুভাবে চলছে এবং কমিউনিটির পিতামাতাদের তাদের যোগ্য শিক্ষার্থীদেরকে ভিসিই বাংলায় ভর্তি করাতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে ভিবিসিএফ-এর উপদেষ্টা এবং এর প্রতিষ্ঠাতা, ও সিনিয়র কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইফতেখার সাদিক এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন কাজী ইকবাল হোসেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
