দিনব্যাপী অনুষ্ঠানটির শুরুতে ছিল মঙ্গল শোভাযাত্রা। অনুষ্ঠানে শিশুরা সঙ্গীত পরিবেশনা করে 'এসো হে বৈশাখ, এসো এসো...'।
এছাড়া শিশুদের দলীয় সংগীত, যুগল নৃত্য, একক সঙ্গীত, কবিতাবৃত্তি - একের পর এক প্রাঞ্জল পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে বলে জানিয়েছেন আয়োজকরা।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন রেনেসাঁ খ্যাত সঙ্গিতশিল্পী ও সুরকার নকীব খান। সুদূর বাংলাদেশ থেকে ওয়েস্টার্ন ইউনাইটেড এসসি ইনকরপোরেটেড -এর নিমন্ত্রণে উৎসবে উপস্থিত ছিলেন এই জনপ্রিয় শিল্পী ।
মেলবোর্ন আর সিডনীর স্থানীয় সঙ্গীত দলগুলো ছাড়াও মঞ্চে আরও যোগদান করেন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খান আসিফুর রাহমান আগুন, সঙ্গিতশিল্পী মেসবাহ বাপ্পি, অবন্তী সিঁথি এবং পশ্চিম বাংলার শিল্পী প্রিয়ংব্দা ব্যনার্জী ।

গানের আসরের পাশাপাশি আয়োজন করা হয়েছিল দেশীয় রং বেরঙের আকর্ষণীয় পোশাকের বিপণী, এবং দেশীয় অলংকার আর গয়নার পসরা।

অনুষ্ঠানে ভিন্ন ভাষাভাষী শিল্পীদেরও আমন্ত্রণ করা হয়েছিল।
অনুষ্ঠানে ভিক্টোরিয়ান মাল্টিকালচারাল মিনিস্টার জনাব কলিন ব্রুকস উপস্থিতি ছিলেন।

মেলায় অংশগ্রহণ এবং সাফল্যের জন্য মেলার কোঅর্ডিনেটর জনাব মোশারফ হোসাইন রেহান সকল অংশগ্রহণকারী, সেচ্ছাসেবক, স্পন্সরস, কলাকুশলী, শিল্পী, এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
