SKIP TO MAIN CONTENT

বিশ্বকাপ জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ২০২০ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় এর সচূনা করলো বাংলাদেশের যুব ক্রিকেট দল। পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে কোনো বিশ্বমঞ্চের ফাইনালে পৌছালো বাংলাদেশ ক্রিকেট।প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে একই ভেন্যুত ০৯ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতীয় যুবারা ফাইনালে ওঠেছে পাকিস্তানকে হারিয়ে।

Bangladesh under 19 team
Bangladesh under 19 team Source: dailystar.net/ICC

2 min read

Published

By Abu Arefin

Presented by Abu Arefin


Skip to article content

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পা রাখলো বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে ৬ উইকেটে।চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিলান্ডের যুবারা ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের কাছে ।

আর এই জয়ের মধ্যে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে গেলো বাংলাদেশে ক্রিকেট দল।যা দুই দশক ধরে সম্ভব হয়নি। ডানহাতি ব্যাটসম্যান জয়ের দারুণ ইনিংসে প্রথম বিশ্বকাপ ফাইনালের উঠলো বাংলাদেশ।

এবারের যুব বিশ্বকাপের আসরে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশের যুবরা । সেই স্বপ্ন পূরণ হলো। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের লক্ষ্য ব্যাট হাতে ৬ উইকেটে জয় তুলে নিলো বাংলাদেশ। ৩২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ দলকে ৬৮ রানের জুটি গড়ে মূলত জয়ের ভিত গড়েন তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয় ১২৭ বলে রান করেন ১০০, এর মধ্যে ১৩টি চার। এছাড়া তাওহীদ হৃদয় ও শাহাদত হোসাইন দুজনই ব্যক্তিগত ৪০ রানের দুটি ইনিংস জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।

আইসিসির এই টুর্নামেন্টের বিধি অনুযায়ী, যদি কোনো কারণে ম্যাচে ফল না হতো ‘নো রেজাল্ট’ ম্যাচ হতো, তবুও বাংলাদেশই যেত ফাইনালে। গ্রুপপর্বে প্রাপ্ত পয়েন্টের কারণে। প্রকৃতির সহায় ছিল বাংলাদেশের। পচেফস্ট্রুমের আবহাওয়া পূর্বাভাস ছিল বৃষ্টির।কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি আবহাওয়া ছিল ভালো।টাইগারদের প্রথম কোনো দলের বিশ্বকাপের মতো আসরের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো।

৯ ফেব্রুয়ারির ফাইনালে ভারতের যুবাদের বিপক্ষে বাংলাদেশের যুবারা কি করে তারই অপেক্ষার প্রহর গুনছে বাংলাদেশের ক্রিকেটমোদীরা।ভারতের বিপক্ষে সিনিয়র কিংবা জুনিয়র কোনো গ্রুপই এখন পর্যন্ত শিরোপা ছিনিয়ে আনতে পারেনি।এক নারীদের এশিয়া কাপ ছাড়া আর কোনো ফাইনালেই ভারতের বিপক্ষে জয়ের ইতিহাস নেই টাইগারদের জাতীয়-যুব পর্যায়ের ক্রিকেটে। রোববারের ম্যাচটা জিততে পারলেই হবে ইতিহাস।পচেফস্ট্রুমে শিরোপা উৎসবে মাতার সময় এখনও অনেকটা দূরে। মাত্র সেমিফাইনাল জিতেছে বাংলাদেশের যুবকরা ।এখন শিরোপা থেকে অনেকটা দূরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now