SKIP TO MAIN CONTENT

জলবায়ু-কর্মী গ্রেটা থানবার্গের সাক্ষাৎকার নিতে বিমান পাঠানোর ঘটনাকে ‘বিব্রতকর’ বলে স্বীকার করলো বিবিসি

জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের সাক্ষাৎকার নিতে বিমানে করে একজন প্রেজেন্টার পাঠিয়েছিল বিবিসি। ১৬ বছর বয়সী এই আন্দোলন-কর্মী বিমান ভ্রমণ এড়িয়ে চলেন। বিষয়টি ‘বিব্রতকর’ ছিল বলে স্বীকার করেন বিবিসির একজন সম্পাদক।

Swedish climate activist Greta Thunberg listens to speeches before addressing the conference.
Swedish climate activist Greta Thunberg listens to speeches before addressing the conference. Source: AP

2 min read

Published

Updated

Presented by Sikder Taher Ahmad



Skip to article content

বিবিসি রেডিও ৪ এর টুডে অনুষ্ঠানের একজন সম্পাদক স্বীকার করেন যে, জলবায়ু-পরিবর্তন-কর্মী গ্রেটা থানবার্গের সঙ্গে দেখা করতে একজন প্রেজেন্টারকে বিমানে করে সুইডেন পাঠিয়ে ‘ব্রিব্রত বোধ’ করেন তিনি।

ক্যামপেইনার গ্রেটা থানবার্গ ছিলেন অনুষ্ঠানটির বিশেষ একটি সংস্করণের একজন ‘অতিথি সম্পাদক’। পরিবেশের উপর কুপ্রভাবের জন্য তিনি বিমানে যাতায়াত করেন না

গ্রেটা থানবার্গের সাক্ষাৎকার নিতে প্রেজেন্টার মিশেল হুসেইনকে বিবিসি রিটার্ন ফ্লাইটে স্টকহোম পাঠায়।

প্রোগ্রাম এডিটর সারাহ স্যান্ডস সানডে টাইমসকে বলেন,

“এ বিষয়ে আমরা নিজেদের মাঝে আলোচনা করি। আমরা বিব্রত বোধ করি কিন্তু ট্রেন কিংবা বোটের জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না।”

Swedish environmental activist Greta Thunberg holds a sign with writing reading in Swedish "School strike for the climate" as she attends a climate march.
Swedish environmental activist Greta Thunberg holds a sign with writing reading in Swedish "School strike for the climate" as she attends a climate march. Source: AP

পত্রিকাটিতে বলা হয়েছে, স্টকহোমের সেই ট্রিপটিতে জনপ্রতি আনুমাণিক প্রায় আধা টন করে কার্বন-ডাই-অক্সাইড নিঃসৃত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে বিশ্বব্যাপী এক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন মিজ থানবার্গ। এই আন্দোলনে এক লাখেরও (১০০,০০০) বেশি স্কুল-শিক্ষার্থী যুক্ত হয়েছে।

অধিক দুষণকারী পরিবহন-ব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন ১৬ বছর বয়সী এই আন্দোলন-কর্মী। বিমানে ভ্রমণ কিংবা গাড়িতে চড়ার বদলে তিনি বোটে করে ভ্রমণ পছন্দ করেন।

টানা ১৫ দিনে ৩০০০ মাইল নৌ-ভ্রমণ করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জাতিসংঘের জলবায়ু শীর্ষক সম্মেলনে যোগ দিতে আগস্ট মাসে নিউ ইয়র্কে পৌঁছান মিজ থানবার্গ।

কিন্তু, মিজ স্যান্ডস বলেন,

“গ্রেটা আসলে কোনো ব্যক্তিকে বিচার করে দেখেন না। তার নিজের উচ্চ মানের সঙ্গে সবাই যে মানিয়ে চলতে পারবে না তা তিনি জানেন। তাই তিনি চান তারা যেন সেটাই করে যা তারা করতে পারে।”

Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now