গত ১৬ ডিসেম্বর, ২০২৪ সকালে বাংলাদেশ হাইকমিশন চত্বরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মো. দেওয়ান শাহরিয়ার ফিরোজ। এসময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।
মহান বিজয় দিবসে আলোচনাকালে চার্জ ডি অ্যাফেয়ার্স গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন।
এই অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
