মেলবোর্নে বাংলা ভাষা ও সাংস্কৃতিক বিদ্যালয়ের 'একাডেমিক নাইট' অনুষ্ঠিত

গত শনিবার, ২৬ অক্টোবর বিকেল ৫টায় মেলবোর্নের ওয়েস্টল প্রাইমারি স্কুল হলরুমে 'একাডেমিক নাইট' এর আয়োজন করে বাংলা ভাষা ও সাংস্কৃতিক বিদ্যালয়।

EmptyName 57.jpg

An 'Academic Night' was organised by the Bengali Language and Culture School last Saturday, October 26 in Westall Primary School Hallroom, Melbourne. Credit: Bengali Language and Culture School

বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি জহুর।

বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে বলেন,

"আমাদের প্রধান লক্ষ্য হলো কমিউনিটির নতুন প্রজম্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া। তার জন্য বিএলসিএস যথেস্ট চেস্টা করে যাচ্ছেন।"

তিনি এজন্য কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে 'প্রকৃতি ও পরিবেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন, কবিতা আবৃত্তি ও পোস্টার তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং নাটিকা ও সঙ্গীত পরিবেশন করে।

EmptyName 67.jpg
An 'Academic Night' of the Bengali Language and Culture School was held on Saturday, October 26 in Westall, Melbourne. Credit: Bengali Language and Culture School

প্রধান অতিথি বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব ডলি জহুর তার বক্তব্যে সূদুর প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্য চর্চা এবং বাংলা ভাষায় উপস্থাপিত 'প্রকৃতি ও পরিবেশ রক্ষায় করণীয়' বিষয়ে তাদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের প্রাক্তন সভাপতিদের মধ্যে মো: মাজহারুল চৌধুরী ও ড. মো. সামসুজ্জোহা, ড. লুৎফর খান এবং বিদ্যালয়ের লাইফ মেম্বার ও ফাউন্ডার কামরুল চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্যান্য সুধীবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,  অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।

এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান

চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share

2 min read

Published

Updated

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now