SKIP TO MAIN CONTENT
Life

কমিউনিটি: মেলবোর্নের ওয়েরেবীতে 'বৈশাখী মেলা' উদযাপন -- বাঙালি ঐতিহ্যের সাথে বহুসাংস্কৃতিক সম্প্রীতির মেলবন্ধন

অস্ট্রেলিয়ার ওয়েরেবী ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “বৈশাখী মেলা ২০২৬”। বাঙালি নববর্ষকে ঘিরে আয়োজিত এ মেলায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কমিউনিটি কার্যক্রম এবং পারিবারিক মিলনমেলা।

DSC_2547.JPG
Dignitaries, including Joanne Ryan MP, attended the Bangla New Year festival organised by Bongosathi at Werribee Indoor Sports Centre, Melbourne. Credit: Bongosathi

2 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা লোকসংগীত পরিবেশনা এবং একটি ট্রিভিয়া সেশন, যা অনুষ্ঠানকে আরও বৈচিত্র্যময় করে তোলে। বিশেষ করে শিশুদের জন্য আয়োজিত শিল্প প্রতিযোগিতাগুলো তাদের নিজস্ব সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন, সংরক্ষণ ও ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়।

খাবারের আয়োজনও ছিল সমৃদ্ধ। মেলা প্রাঙ্গনে ২৫টিরও বেশি স্টলে দর্শনার্থীরা উপভোগ করেছেন বিভিন্ন ধরনের বাঙালি ও বহুজাতিক স্বাদ।

বাঙালি নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল পরিবারের সকলের জন্য উন্মুক্ত, যেখানে সবাই একসঙ্গে মিলিত হয়ে শেখা ও আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়েছেন।

মেলার আয়োজক সংগঠন বঙ্গসাথীর প্রতিষ্ঠাতা ড. রবীন্দ্রনাথ শ’ বিপুল মানুষের উপস্থিতিতে অভিভূত হয়ে এসবিএস বাংলাকে বলেন, “এত মানুষের অংশগ্রহণ ও আনন্দ উপভোগ সত্যিই দারুণ ছিল। সবার হাসিমুখ, সাংস্কৃতিক গৌরব এবং পারস্পরিক বন্ধন এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলেছে।"

তিনি বলেন, এই সাফল্য সবার, আমাদের এই যাত্রার অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

ড. রবীন্দ্রনাথ আরও বলেন, অলাভজনক সংগঠন বঙ্গসাথী সাংস্কৃতিক ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে বহুসাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

তিনি উইন্ডহাম কমিউনিটির বাসিন্দাদের আগামী বছরেও অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now