কোভিড-১৯ আপডেট: ৫-১১ বছর বয়সী শিশুরা এখন কোভিড টিকা নেওয়ার উপযুক্ত

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১০ জানুয়ারি, ২০২২ এর আপডেট এটি।

La vaccination est ouverte pour les enfants de 5 à 11 ans.

Source: AAP Image/Bianca De Marchi

  • পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুরা এখন কোভিড-১৯ টিকা গ্রহণের উপযুক্ততা লাভ করেছে।
  • লেফটেন্যান্ট জেনারেল জন ফ্রিওয়েন বলেন, ১০,০০০ এরও বেশি টিকাদান কেন্দ্রের বেশিরভাগই শিশুদের টিকাপ্রদান কর্মসূচিতে অংশ নিচ্ছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য।
  • জাতীয়ভাবে নতুন কিছু দিক-নির্দেশনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। এতে বলা হয়েছে, কোনো কোনো গুরুত্বপূর্ণ খাতে কর্মরত ব্যক্তিরা যদি কারও ক্লোজ কন্টাক্ট বিবেচিত হয় এবং তাদের যদি পূর্ণ ডোজ কোভিড টিকা নেওয়া থাকে ও তাদের মাঝে যদি কোভিড-১৯ এর কোনো লক্ষণ প্রকাশিত না হয়, সেক্ষেত্রে তাদেরকে আইসোলেশন বা নিভৃতবাস থেকে বের হয়ে আসতে হবে।
  • কুইন্সল্যান্ডে শিক্ষার্থীরা ৭ ফেব্রুয়ারি স্কুলে ফিরে যাবে। ২৪ জানুয়ারি স্কুল খোলার কথা থাকলেও তা এখন দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
  • ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন বলছে, নিউ সাউথ ওয়েলস হেলথের সিদ্ধান্ত অনুসারে সেল্ফ-আইসোলেশন থেকে ফিরে আসার বিষয়টির মানে হলো, নিয়োগদাতারা কর্মীদের নিরাপত্তার চেয়ে তাদের কাজ-কর্মকেই বেশি অগ্রাধিকার দিতে পারবে।
  • নিউ সাউথ ওয়েলসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২,০৩০ জন। রবিবার এই সংখ্যা ছিল ১,৯২৭ জন এবং আই-সি-ইউ-তে থাকা রোগীর সংখ্যা ১৫১ থেকে বেড়ে ১৫৯ জন হয়েছে।
  • ভিক্টোরিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮১৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ৭৫২ জন।
  • কুইন্সল্যান্ডে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১৯ জন কোভিড-রোগী। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ২১ জন এবং ভেন্টিলেটরে আছেন সাত জন।
  • ভিক্টোরিয়ায় সুনির্দিষ্ট কিছু খাতের কর্মীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে আজ ঘোষণা করেছেন সেই স্টেটের হেলথ মিনিস্টার মার্টিন ফোলি।
  • অতিরিক্ত ৫০ মিলিয়ন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিটস সংগ্রহের কথা ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটে। এর ফলে এই স্টেটে এই কিটসের সংখ্যা দাঁড়াচ্ছে ১০০ মিলিয়ন।
  • নিউ সাউথ ওয়েলস সরকার বলছে, এ সপ্তাহে পরবর্তীতে সার্ভিস নিউ সাউথ ওয়েলস অ্যাপের মাধ্যমে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট)-এর রেজাল্ট নিবন্ধন করা যাবে।

বেশ কয়েকটি স্টেট র‌্যাট রেজিস্ট্রেশন ফর্ম সেটআপ করেছে।

কোভিড-১৯ পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে পিসিআর টেস্টের মাধ্যমে ২০,২৯৩ টি নতুন কেস সনাক্ত এবং রেকর্ড-সংখ্যক ১৮ জনের মৃত্যু। এই স্টেটটিতে এখনও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে প্রাপ্ত তথ্য-উপাত্ত প্রকাশ করা শুরু করা হয় নি।
  • ভিক্টোরিয়ায় ৩৪,৮০৮ টি নতুন কেস সনাক্ত এবং আরও দু’জনের মৃত্যু।
  • কুইন্সল্যান্ডে অন্তত ৯,৫৮১ টি নতুন কেস সনাক্ত। কর্তৃপক্ষ এখন সেখানে পিসিআর টেস্ট এবং বাসিন্দাদের জমা দেওয়া র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রেজাল্ট গণনা করছে।
  • এসিটি-তে ৯৩৮ টি নতুন কেস এবং টাসম্যানিয়ায় ১,২১৮ টি নতুন কেস সনাক্ত।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে


Share

3 min read

Published

Presented by Sikder Taher Ahmad




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now