কোভিড - ১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় ১২৫ জনের নতুন কোভিড মৃত্যুর খবর, মাঙ্কিপক্সকে 'জাতীয়ভাবে গুরুতর রোগ' বলে ঘোষণা

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ আপডেট: ২৮ জুলাই।

A resident is taken away in an ambulance from a aged care in Melbourne.

A resident is taken away in an ambulance from a aged care in Melbourne. (file) Source: AAP Image/Daniel Pockett

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ৩৭, নিউ সাউথ ওয়েলসে (NSW) ৩৪ এবং কুইন্সল্যান্ডে ২৭জনসহ কমপক্ষে ১২৫ জন করোনাভাইরাসে মারা গেছে।

সাউথ অস্ট্রেলিয়া ১৩ এপ্রিল ২০২২ থেকে ২৭ জুলাই ২০২২ এর মধ্যে ১৭ জন মৃত্যুর খবর দিয়েছে।

অস্ট্রেলিয়ায় নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর জন্য সর্বশেষ কোভিড - ১৯ তথ্য এখানে দেখুন

অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি মাঙ্কিপক্স (এমপিএক্স)-কে জাতীয়ভাবে গুরুতর একটি সংক্রামক রোগ বলে ঘোষণা করেছেন, এবং এজন্য পদক্ষেপ এবং এ বিষয়ে জনসাধারণকে বার্তা পাঠানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

উক্ত ঘোষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসরণ করে দেয়া হয়েছে, যেখানে মাঙ্কিপক্স (এমপিএক্স)-কে কোভিড - ১৯-এর মতো আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা বা মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে প্রফেসর কেলি বলেন, এমপিএক্স কোভিড-১৯ এর তুলনায় অনেক কম ক্ষতিকর এবং কোভিড-১৯-এর মতো সংক্রমিত হয় না।

অস্ট্রেলিয়া ফিরতি ভ্রমণকারীদের মধ্যে ৪৪ জনের এমপিএক্স কেস সনাক্ত করেছে।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ৭৮টি দেশে ১৮,০০০- এরও বেশি এমপিএক্স কেস এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি বলেন, মাঙ্কিপক্স (এমপিএক্স)এর ৯৮ শতাংশ কেসের ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে পুরুষদের যৌন সম্পর্কের ঘটনার যোগ রয়েছে। তবে এছাড়াও, মাঙ্কিপক্স (এমপিএক্স) মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে, যেমন আলিঙ্গন এবং চুম্বন এবং দূষিত তোয়ালে ব্যবহার বা বিছানায় ছড়িয়ে পড়তে পারে।

অস্ট্রেলিয়ায় বেশিরভাগ এমপিএক্স কেস দেখা গেছে থেকে ২১ থেকে ৪০ বছর বয়সী লোকেদের মধ্যে।

এদিকে সাম্প্রতিক সাপ্তাহিক প্রতিবেদনে এনএসডব্লিউ হেলথ (NSW Health) উল্লেখ করেছে যে স্টেট জুড়ে ব্যাপক সংখ্যায় কোভিড - ১৯ সংক্রমণের হার বেড়েছে। ৯০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে সর্বাধিক সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এনএসডব্লিউ হেলথ বলেছে যে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে এই হার সবচেয়ে কম, তবে স্কুল পুনরায় খোলার সাথে সাথে এটি বাড়ছে। কেস এবং হাসপাতালে ভর্তির বর্তমান উচ্চসংখ্যাটি আগস্টের মাঝামাঝি থেকে শেষ দিক পর্যন্ত বজায় থাকবে।

ভিক্টোরিয়া প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন যে তার স্টেট গত বছর ৭০০ জন প্যারামেডিক নিয়োগ দিয়েছে, যা এযাবৎকালে সর্বোচ্চ। তারা স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর চাপ কমাতে এই বছর একই সংখ্যায় নিয়োগের পথে রয়েছে।

বর্তমান ওমিক্রন তরঙ্গ এবং ফ্লু সংক্রমণ মোকাবেলা করার জন্য সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেডের কিলকেনিতে একটি পঞ্চম রেসপিরেটরি ক্লিনিক খুলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তার সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে বলেছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যার মধ্যে অস্ট্রেলিয়া, জাপান এবং কোরিয়া রয়েছে, গত সপ্তাহের তুলনায় কোভিড - ১৯ কেস ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি এবং ফ্রান্স বিশ্বব্যাপী সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণের রিপোর্ট করেছে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

ACT   New South Wales   Northern Territory   Queensland   

South Australia   Tasmania   Victoria   Western Australia  


আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 

ACT   New South Wales   Northern Territory   Queensland   

South Australia   Tasmania   Victoria    


অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

what you can and can't do

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: check what your options are

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: COVID-19 jargon in your language


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: আমাদের ওয়েবসাইট।  

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

আরও দেখুন: 


Share

3 min read

Published

Presented by Shahan Alam




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now