কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন ভীতির মাঝে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিরোধিতা করছেন ডমিনিক পেরোটে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২০ ডিসেম্বর, ২০২১ এর আপডেট এটি।

NSW Premier Dominic Perrottet

NSW Premier Dominic Perrottet Source: AAP

  • নিউ সাউথ ওয়েলসে ২,৫০১ টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয় নি।
  • নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটে বলেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে, এই অঙ্গ-রাজ্যটি “নিরাপদে উন্মুক্ত” করা যাবে। বাধ্যতামূলক মাস্ক পরিধানের আহ্বানের বিরোধিতা করেন তিনি।
  • ওয়েস্টমিড হসপিটালের একজন ইমিউনোলজিস্ট ড্যান সুয়ান বলেন, নতুন ওমিক্রন ভেরিয়েন্টটি খুবই সংক্রামক। তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • নর্দার্ন টেরিটোরির শীর্ষস্থানীয় অ্যাবোরিজিনাল হেলথ গ্রুপ বলছে, গৃহায়ন সঙ্কটের কারণে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আর খারাপের দিকে যেতে পারে। অস্ট্রেলিয়ার বাকি অংশের সঙ্গে তাদের সীমান্ত খুলে দেওয়া হয়েছে আজ সোমবার থেকে।
  • ২০২১/২২ সালে অস্ট্রেলিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার ০.৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪/২৫ সালে এটি কিছুটা বৃদ্ধি পেয়ে ১.৪ শতাংশে উপনীত হবে।
  • করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর আগে যে-রকম ধারণা করা হয়েছিল, তার বিপরীতে, দশ বছর পর অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ১.৫ মিলিয়ন কম হবে বলে মনে করা হচ্ছে।
  • কুইন্সল্যান্ডের চিফ হেলথ অফিসার বলেন, প্রতি ৪৮ ঘণ্টায় সেখানে কোভিড কেস-সংখ্যা মোটামুটিভাবে দ্বিগুণ হচ্ছে। আর, জানুয়ারিতে তা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

কোভিড-১৯ পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ২,৫০১ টি নতুন কেস সনাক্ত। তবে, কারও মৃত্যু ঘটে নি।
  • ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ১,৩০২ টি নতুন কেস সনাক্ত। কারও মৃত্যু ঘটে নি।
  • কুইন্সল্যান্ডে ৫৯ টি কেস সনাক্ত।
  • এসিটি-তে ১৩ টি কেস, ট্যাসমানিয়া ও নর্দার্ন টেরিটোরিতে ৩ টি কেস সনাক্ত।
  • কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Presented by Sikder Taher Ahmad




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now