কোভিড-১৯ আপডেট: ভ্যাকসিন বুস্টার শট নেয়ার উপযুক্ত সময় নির্ধারণ, মাস্ক পরা বাধ্যতামূলক করা নিয়ে আলোচনা করবে ন্যাশনাল ক্যাবিনেট

অস্ট্রেলিয়ার করোনাভাইরাস সংক্রান্ত ২২ ডিসেম্বর ২০২১-এর আপডেট।

Prime Minister Scott Morrison speaks to the media during a community breakfast on Bribie Island, north of Brisbane, Tuesday, December 21, 2021. (AAP Image/Albert Perez) NO ARCHIVING

Prime Minister Scott Morrison and state leaders held a meeting of national cabinet on Wednesday. Source: AAP

  • নিউ সাউথ ওয়েলসের টেস্টিং ক্লিনিকগুলি লোকে লোকারণ্য হয়ে উঠেছে, স্টেটে নতুন কোভিড-১৯ কেস রিপোর্ট করা হয়েছে ৩,৭৬৩টি, যা দৈনিক সনাক্তের নতুন রেকর্ড।
  • নিউ সাউথ ওয়েলসের হাসপাতালে ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ২৮৪ জন থেকে বেড়ে ৩০২ জনে উন্নীত হয়েছে - তাদের মধ্যে ৪০ জন আইসিইউতে রয়েছেন।
  • বুধবার যখন ন্যাশনাল ক্যাবিনেট বৈঠকে বসবে তখন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটে বুস্টার শট নেয়ার সময়ের ব্যবধানের বিষয়টি উত্থাপন করবেন।
  • এছাড়াও মন্ত্রিপরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে সারা দেশে সনাক্ত সংখ্যা বৃদ্ধির বিষয়টির সাথে মাস্ক ম্যান্ডেট নিয়েও আলোচনা হবে।
  • প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে নতুন মডেলিংয়ে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ কেসের সংক্রমণ প্রতিদিন দুই লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে বলে যা বলা হয়েছে তার "সম্ভাবনা খুবই কম"।
  • অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার পল কেলি মডেলিং নিয়ে মিডিয়া রিপোর্টিংকে "বাছাই করা" এবং "বিভ্রান্তিকর" হিসাবে বর্ণনা করেছেন।
  • কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সিনেমা, থিয়েটার এবং আতিথেয়তা কর্মীদের জন্য নতুন করে মাস্ক পরার বাধ্যবাধকতা ঘোষণা করেছেন।
  • মডার্নার চিফ এক্সিকিউটিভ বলেছেন যে কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষার জন্য বুস্টার শট তৈরিতে কোম্পানি কোনো সমস্যা দেখছে না।

কোভিড পরিসংখ্যান:

  • নিউ সাউথ ওয়েলসে নতুন ৩,৭৬৩টি কেস এবং দু’জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যেখানে ভিক্টোরিয়ায় ১,৫০৩টি কেস সনাক্ত এবং ছয় জনের মৃত্যু হয়েছে।
  • কুইন্সল্যান্ডে ১৮৬টি, টাসম্যানিয়ায় ১২টি, এসিটিতে ৫৮টি কেস রেকর্ড করা হয়েছে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

আপনার স্টেট কিংবা টেরিটোরিতে আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সে সম্পর্কে জানতে দেখুন:

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তথ্য

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Updated

Presented by Shahan Alam




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now