কোভিড -১৯ আপডেট: এনএসডব্লিউ ভ্যাকসিন প্রাপ্তি প্রমাণের জন্য অ্যাপের ট্রায়াল ঘোষণা করেছে, ভিক্টোরিয়া স্কুলগুলোতে বায়ুচলাচল নিশ্চিত করতে বিনিয়োগ করছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২২ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Chappel Street in Melbourne, Wednesday, September 22, 2021

Chapel Street in Melbourne, Wednesday, September 22, 2021. An earthquake has been reported in Victoria and tremors were as far away as Canberra and Sydney. Source: AAP/James Ross

  • ওয়েস্টার্ন এনএসডব্লিউ এবং ওবেরন এলাকার বাসিন্দাদের পরীক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে
  • রিজিওনাল ভিক্টোরিয়ার বালারাট এলাকায় লকডাউন শেষ হচ্ছে
  • ACT টিকা দেয়ার লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথে আছে
  • কুইন্সল্যান্ডে অতিরিক্ত ওয়াক-ইন ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১,০৩৫ জন নতুন রোগী এবং পাঁচজনের মৃত্যু রেকর্ড করেছে।

৬ অক্টোবর থেকে এনএসডব্লিউ ভ্যাকসিন প্রাপ্তি প্রমাণের জন্য পরীক্ষামূলকভাবে একটি অ্যাপ সার্ভিস চালু করবে যা রিজিওনাল এনএসডব্লিউতে কয়েকশ লোককে সম্পৃক্ত করবে। এটি শুরু হবে যখন রাজ্য ৭০ শতাংশ ভ্যাকসিনেশন লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে।

ওয়েস্টার্ন এনএসডব্লিউর ওবেরন থেকে নর্দমার নমুনায় ভাইরাসের উপাদান পাওয়া গেছে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখানে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৬২৮ জন নতুন রোগী রেকর্ড করেছে, যার মধ্যে উত্তর মেলবোর্ন শহরতলিগুলোতেই ৫৭ শতাংশ। তিন জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের ঝুঁকি কমাতে ভিক্টোরিয়ার প্রতিটি সরকারি স্কুল এবং স্বল্প খরচে ক্যাথলিক এবং অন্যান্য স্কুলে ৫১,০০০ বায়ু পরিশোধন ডিভাইস সরবরাহের জন্য ১৯০ মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে। এটি অস্ট্রেলিয়ায় প্রথম এবং স্কুলের বায়ুচলাচল ব্যবস্থায় এখনো পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ।

বালারাট এলাকায় আজ মধ্যরাত থেকে লকডাউন শেষ হবে, তবে কিছু বাধ্যবাধকতা থাকবে, যার মধ্যে ঘরে-বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান।

আপনার কাছাকাছি একটি ভ্যাকসিনেশন সেন্টারের জন্য দেখুন

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

এই অঞ্চলে স্থানীয়ভাবে ১৭ জন নতুন রোগী রেকর্ড করা হয়েছে, কমপক্ষে ১১ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল।

ACT এখন ৯৫ শতাংশ প্রথম-ডোজ ভ্যাকসিনেশন লক্ষ্যমাত্রা অতিক্রম করার পথে রয়েছে, বর্তমানে যোগ্য জনসংখ্যার ৮১ শতাংশের বেশি আংশিকভাবে টিকা নিয়েছে এবং ৫৬ শতাংশ সম্পূর্ণ টিকা নিয়েছে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন এখানে

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

কুইন্সল্যান্ডে ২২ সেপ্টেম্বর থেকে বুনডাল, ক্যাবুলচার, ডুমবেন এবং কিপা-রিং-এ তাৎক্ষণিক ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে।

alc covid mental health
Source: ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Presented by Shahan Alam

Source: SBS




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now