- ভিক্টোরিয়ায়, নতুন সংক্রমিত কেসগুলোর ৪৫ শতাংশের বয়স ৩০ বছরের নিচে
- রিজিওনাল নিউ সাউথ ওয়েলসের লিসমোরে আজ থেকে সাত দিনের লকডাউন
- ক্যানবেরার ১২ বছরের বেশি বয়সীদের ৯৩ শতাংশেরও বেশি আংশিক টিকা গ্রহণ করেছেন
- কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন একটি কেস সনাক্ত
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়ায় গতকাল রাত আটটা পর্যন্ত স্থানীয়ভাবে সংক্রমিত ১,৩৭৭টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং চার জন মারা গেছে।
মিল্ডুরায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভাইরাসের অবশেষ পাওয়া গেছে। রিজিওনাল ভিক্টোরিয়ায় মোরওয়েল এবং শেপারটন-সহ আরও টায়ার-১ এক্সপোজার সাইট তালিকাভুক্ত করা হয়েছে।
মেলবোর্নের বাসিন্দারা ছয়টি লকডাউনে ২৪৬ দিন ধরে স্টে-অ্যাট-হোম অর্ডারের অধীনে কাটিয়েছেন। এক্ষেত্রে তারা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স-এর রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
আপনার নিকটস্থ ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন এখানে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৬২৩টি কেস সনাক্ত করা হয়েছে এবং ছয় জন মারা গেছে।
লিসমোর লোকাল গভার্নমেন্ট এরিয়ায় আগামী ১১ অক্টোবর পর্যন্ত স্টে-অ্যাট-হোম অর্ডার ঘোষণা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে যারা সেখানে গিয়েছেন তাদের সবার প্রতি এটি প্রযোজ্য হবে।
নিউ সাউথ ওয়েলসে আর এক সপ্তাহ পরে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। রাজ্যটিতে ২ অক্টোবর, শনিবার মাঝরাত পর্যন্ত, ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের ৬৭.১ শতাংশ পরিপূর্ণভাবে টিকা গ্রহণ করেছেন।
ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে বুক করুন।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি
এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ২৮টি কেস সনাক্ত করা হয়েছে এবং দু’জন মারা গেছে।
সেখানে বর্তমানে হাসপাতালে ১৬ জন কোভিড রোগী আছেন। এদের মধ্যে পাঁচ জন ইনটেনসিভ কেয়ারে এবং এক জন ভেন্টিলেশনে আছেন।
টিকা গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের ৯৩ শতাংশেরও বেশি লোক তাদের কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন।
কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য বুক করুন এখানে।
অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়
- কুইন্সল্যান্ডের এক্সপোজার লিস্ট বাড়ছে। স্থানীয়ভাবে সংক্রমিত এক ব্যক্তি সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ১০ দিন কাটিয়েছেন।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
Follow SBS Bangla on FACEBOOK.
