৪.১ মিলিয়নের বেশি অস্ট্রেলীয়রা আজ থেকে বুস্টারের দ্বিতীয় ডোজের টীকা নিতে পারবে।
এই ডোজের জন্যে সুযোগপ্রাপ্তদের তালিকায় রয়েছে ৬৫ বছরের বেশি বয়সী জনসাধারণ, এবং পঞ্চাশোর্ধ বয়সী এবঅরিজিনাল ও টরেস স্ট্রেইট আইল্যান্ডার জনগণ। এই তালিকায় আরও রয়েছে বয়স্কসেবাকেন্দ্র ও ডিজএবিলিটি কেয়ারের বাসিন্দারা, এবং ১৬ বছরের বেশি বয়সীরা যাদের রোগপ্রতিরোধক্ষমতা কম।
ATAGI জানিয়েছে, প্রথম বুস্টার ডোজের পরে চার মাস অতিবাহিত হলে তবেই এই চতুর্থ ভ্যাকসিনটি নেয়া যাবে।
আপনার ভ্যাকসিনের জন্যে যোগাযোগ করুন এখানে।
আগামী ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরিতে বিভিন্ন ইভেন্ট ও শপিং সেন্টারের তথ্য অনুসন্ধান কেন্দ্রগুলোর মাধ্যমে আগ্রহীরা ভ্যাকসিনের জন্যে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন।
কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা আবারও ৫০০,০০০ ছাড়িয়েছে।
গত রবিবারে নিউ সাউথ ওয়েলসে ১১ জন, এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় তিনজন সহ সারা দেশে কোভিড-১৯ এর কারণে সব মিলিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবারে নিউ সাউথ ওয়েলসে ছয়জনের এবং ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে একজন করে মোট আটজন মৃত্যুবরণ করেছে।
ভিক্টোরিয়াতে আগামী দুইবছরে ইলেক্টিভ সার্জারির সংখ্যা মহামারীর আগের সময়ের চেয়ে শতকরা ১২৫ ভাগ বাড়ানো যাবে বলে আশা করা যাচ্ছে।
টাসমানিয়ার বয়স্কসেবাকেন্দ্র ও ডিজএবিলিটি কেয়ারের কর্মীদের ২৩ এপ্রিল শনিবারের মধ্যেই এই বাড়তি টীকা নিয়ে নিতে হবে।
অস্ট্রেলিয়ান হেলথ প্রটেকশান প্রিন্সিপাল কমিটি সারা দেশে একই নিয়মে কোভিড-১৯ রোগীর ক্লোজ কন্টাক্টদের কোয়ারিন্টিনের প্রয়োজনীয়তা সরিয়ে নেয়ার জন্যে সুপারিশ করেছে।
তারা বলেছে, কোয়ারিন্টিনের বদলে নিম্নোক্ত উপায়ে BA.2 ভ্যারিয়েন্টের মোকাবেলা করা যেতে পারে:
- নিয়মিত র্যাপিড এন্টিজেন টেস্ট করা
- বাড়ি থেকে বের হবার সময়ে মাস্ক পরিধান করা
- বাড়ি থেকে অফিস করা
- ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লোজ কন্টাক্টদের যাতায়াত সীমিত রাখা এবং কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেয় কিনা সেদিকে নজর রাখা
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
আপনি যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:
আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: check what your options are
আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: COVID-19 jargon in your language
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই লিঙ্কে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
