কোভিড -১৯ আপডেট: ভিক্টোরিয়া কনস্ট্রাকশন সাইটগুলি পুনরায় খুলবে, এসিটি সর্বোচ্চ দৈনিক সনাক্ত রোগী রেকর্ড করেছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Victoria announces vaccine mandate for authorised workers

Victoria announces vaccine mandate for authorised workers Source: AAP Image/Lukas Coch

  • ভিক্টোরিয়া অথোরাইজড ওয়ার্কারদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক ঘোষণা করেছে
  • এনএসডব্লিউ ব্যবসাগুলোর জন্য আর্থিক সহায়তা অব্যাহত থাকবে
  • কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে দুটি নতুন মামলা রেকর্ড করেছে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ১,১৪৩টি নতুন কেস এবং তিনটি মৃত্যু রেকর্ড করেছে।

অথোরাইজড ওয়ার্কার তালিকার সকলকে সাইটে কাজ চালিয়ে যাওয়ার জন্য ১৫ অক্টোবরের মধ্যে অন্তত একটি কোভিড ভ্যাকসিনের ডোজ নিতে হবে। সর্বশেষ ২৬ নভেম্বরের মধ্যে তাদের সম্পূর্ণ টিকা দিতে হবে।

মঙ্গলবার, ৫ অক্টোবর থেকে, কনস্ট্রাকশন সাইটগুলি ২৫ শতাংশ ধারণক্ষমতা সাপেক্ষে পুনরায় চালু হতে পারে, তবে শ্রমিকদের অবশ্যই তাদের অন্তত একটি টিকার ডোজ থাকতে হবে।

মুরাবুল স্থানীয় সরকার এলাকা মধ্যরাত থেকে সাত দিনের লকডাউনে প্রবেশ করবে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন এখানে

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয় ৮৬৪টি নতুন কেস এবং ১৫ জনের মৃত্যু রেকর্ড করেছে।

কোষাধ্যক্ষ ডোমিনিক পেরোটেট যোগ্য ব্যবসায়গুলিকে আশ্বস্ত করেছেন যে আর্থিক সহায়তা ৩০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে, যদি তারা নির্দিষ্ট প্রয়োজনীয় শর্ত পূরণ করে।

ছোট-ব্যবসাগুলোর জন্য অনুদান অব্যাহত থাকবে-যাদের ৭৫,০০০ ডলারের কম টার্নওভার আছে। কিন্তু তা পাক্ষিক অর্ধেক হয়ে ৭৫০ ডলারে নেমে এসেছে।

এছাড়াও JobSaver প্রোগ্রামের একটি ক্ষুদে সংস্করণ অব্যাহত থাকবে, যেসব ব্যবসার টার্নওভার ৩০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখানে

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

অঞ্চলটি স্থানীয়ভাবে ৫৩ টি নতুন কেস এবং দুটি মৃত্যুর রেকর্ড করেছে।

ACT-র মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার বলেছেন যে, ৪০ শতাংশ যোগ্য ক্যানবেরিয়ান এখনো পুরোপুরি ভ্যাকসিন নেননি এবং তারা প্রধানত ৪০ বছরের কম বয়সী।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে এখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

ডারউইনের বেরিমা, উইনেলি এবং ইস্ট আর্মের শিল্পাঞ্চলে নর্দমার নমুনায় ভাইরাসের উপাদান ধরা পড়েছে।

Victoria vs NSW case numbers
Source: SBS

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


Follow SBS Bangla on FACEBOOK.


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Presented by Shahan Alam

Source: SBS




Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now