SKIP TO MAIN CONTENT

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

জয়শূন্য ভাবেই অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শেষ করলো বাংলাদেশের নারী ক্রিকেট টীম। এ নিয়ে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে জয়হীন থাকলো বাংলাদেশ। সর্বশেষ ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে জয় পেয়েছিল। সেবার পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ।

Women's T20 World Cup cricket
Nahida Akter of Bangladesh is congratulated by teammates after catching Richa Ghosh of India during the Women's T20 World Cup cricket match Source: AAP Image/Richard Wainwright

2 min read

Published

Updated

By Abu Arefin

Presented by Abu Arefin


Skip to article content

এবারের নারী বিশ্বকাপের আসরে ভারতের বিপক্ষে জয়ের ক্ষীণ আশা জাগিয়ে হেরে যাওয়া , অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হার , নিউজিল্যান্ডের সাথে জয়ের কিছুটা আশা জাগিয়ে হারের পর মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে লঙ্কান মেয়েদের কাছে ৯ উইকেটে হেরেছে সালমা খাতুনের দল। শূন্য হাতে বিশ্বকাপ মিশন শেষ করলো সালমারা। অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার হারে আসর শেষ করলো বাংলাদেশ। যদিও তারা দেশ ছেড়েছিলো এশিয়া কাপের জয়ের স্বাদ নিয়ে কিন্তু তা মলিন হয়ে গেল এই হারের মধ্যে দিয়ে।

বিশ্বকাপের শেষ ম্যাচটি একেবারে গুরুত্বহীন ছিলো না দু দলের জন্য। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েদের। শ্রীলঙ্কা নারী দলের কাছে হেরে আগামী বিশকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে বার্থ হলো বাংলাদেশের। এখন বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্বে।অবশ্য সালমারা দেশ ছাড়ার আগে বলেছিলেন, বিশ্বকাপ খেলার জন্য আর বাছাইপর্ব খেলতে চান না তারা। অন্যদিকে বাংলাদেশ না পারলেও বিশ্বকাপে নিজেদের রেকর্ড ব্যবধানে জয় নিয়ে পরের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা নারী দল।

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ও হারলো বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা ভালো খেলায় ভাবা হয়েছিল তুলনামূলক কম শক্তির শ্রীলঙ্কাকে হারাবেন সালমা-রুমানারা। তবে লঙ্কান মেয়েদের কাছে উল্টো ৯ উইকেটে হারল বাংলাদেশ।হতাশ সমর্থকরা দুষছেন বাংলাদেশের ব্যাটিং ব্যার্থতাকে। ২০০৭ থেকে এ পর্যন্ত দীর্ঘ  পথ পাড়ি  দিয়ে বাংলাদেশের নারী দলের অর্জন খুবই সামান্য। 


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now