SKIP TO MAIN CONTENT

টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পাবে চার বছর পর্যন্ত

টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫) -এর অধীনে দুটো ভিসা স্ট্রিম আছে - গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম এবং পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম। এসবিএস বাংলার পাঠকদের জন্য এই ভিসাটির সারসংক্ষেপ তুলে ধরা হল।

International students in Australia need institutional support during pandemic.
International students in Australia need institutional support during pandemic. Source: AAP

3 min read

Published

Presented by Shahan Alam

Source: Australian Government Department of Home Affairs


Skip to article content

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ দিতে টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫) চালু করা হয়েছে। 


হাইলাইটস 

  • এই ভিসাপ্রার্থীর বয়স ৫০-এর নীচে হতে হবে 
  • পড়াশোনা শেষে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে পরিবার নিয়ে থাকা ও কাজের সুযোগ 
  • ভিসার মেয়াদ স্ট্রিম ভেদে ১৮ মাস থেকে ৪ বছর পর্যন্ত

টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫) -এর অধীনে দুটো ভিসা স্ট্রিম আছে - গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম এবং পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম।  

উভয় স্ট্রিমের জন্য আবেদনের যোগ্যতা হচ্ছে প্রার্থীর বয়স পঞ্চাশের নীচে থাকতে হবে, গত ৬ মাসের মধ্যে স্টুডেন্ট ভিসা থাকতে হবে, CRICOS রেজিস্টার্ড কোর্সের ভেতরে কোন কোয়ালিফিকেশন থাকতে হবে, তাকে দুটোর মধ্যে একটা স্ট্রিম বেছে নিতে হবে - (আবেদনের পর ভিসা পরিবর্তন সম্ভব নয়), আবেদনের সাথে নির্দিষ্ট প্রমান দাখিল করতে হবে।  

গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম (সাবক্লাস ৪৮৫)

এই ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যারা সাম্প্রতিক সময়ে কোয়ালিফিকেশন অর্জন করেছেন এবং সেটি অস্ট্রেলিয়ার প্রয়োজনীয় স্পেসিফিক পেশার তালিকায় থাকতে হবে।  এই ভিসা প্রার্থীকে অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে থাকতে, পড়াশোনা করতে এবং কাজ করার অনুমতি দেবে।  

  • যারা কোভিড ১৯-এর কারণে ভ্রমণ বিধিনিষেধের আওতায় পড়েছেন তারা টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা অউটসাইড অস্ট্রেলিয়া-এই স্ট্রিমটিতে আবেদন করতে পারেন। তবে আবেদনের জন্য গত ১২ মাস আগে তার স্টুডেন্ট ভিসা ছিল এমন শর্ত রয়েছে।
  • আবেদনের জন্য প্রার্থীর কোয়ালিফিকেশন স্কীলড অকুপেশন লিস্টের সাথে সংশ্লিষ্ট হতে হবে।     
  • এ ভিসাটি পরিবার নিয়ে থাকা এবং কাজ করার অনুমোদন দেবে।   

এই ভিসা আবেদনকারীকে সাধারণত ১৮ মাস পর্যন্ত থাকার অনুমোদন দেয়, তবে হংকংয়ের পাসপোর্টধারীর ৫ বছর পর্যন্ত থাকতে পারবে। 

এই ভিসার আবেদন ফী ১৬৫০ অস্ট্রেলিয়ান ডলার এবং ভিসা প্রক্রিয়ার শেষ হতে ৬ থেকে ৭ মাস সময় নেয়।

Adelaide city CBD at sunrise reflecting in still waters of torrens river
Capital of South Australia - Adelaide city CBD at sunrise reflecting in still waters of torrens river Source: Getty Images

পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম (সাবক্লাস ৪৮৫) 

এই ভিসার আবেদনের শর্ত তুলনামূলকভাবে সহজ।  আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যারা সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন তারা এতে আবেদন করতে পারবেন।  তারা অস্ট্রেলিয়ায় অস্থায়ীভাবে থাকতে, পড়াশোনা করতে এবং কাজ করতে পারবেন।  

  • যারা কোভিড ১৯-এর কারণে ভ্রমণ বিধিনিষেধের আওতায় পড়েছেন তারা টেম্পোরারী গ্র্যাজুয়েট ভিসা অউটসাইড অস্ট্রেলিয়া-এই স্ট্রিমটিতে আবেদন করতে পারেন। তবে আবেদনের জন্য গত ১২ মাস আগে তার স্টুডেন্ট ভিসা ছিল এমন শর্ত রয়েছে।
  • এ ভিসাটি পরিবার নিয়ে থাকা এবং কাজ করার অনুমোদন দেবে।  
  • আবেদনের জন্য CRICOS রেজিস্টার্ড কোর্সের ভেতরে কোন কোয়ালিফিকেশন থাকতে হবে

এই ভিসা আবেদনকারীকে সাধারণত ২ বছর থেকে ৪ বছর পর্যন্ত থাকার অনুমোদন দেয়, তবে হং কংয়ের পাসপোর্টধারীর ৫ বছর পর্যন্ত থাকতে পারবে। 

এই ভিসার আবেদন ফী ১৬৫০ অস্ট্রেলিয়ান ডলার এবং ভিসা প্রক্রিয়ার শেষ হতে ৩ থেকে ৫ মাস সময় নেয়।

বিশেষ দ্রষ্টব্যঃ  

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা সাধারণ তথ্য এবং নির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরো প্রাসঙ্গিক এবং নির্দিষ্ট তথ্য পেতে চান তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সঃ immi.homeaffairs.gov.au

আরও দেখুনঃ


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now