SKIP TO MAIN CONTENT

নিউ সাউথ ওয়েলসে আগামীকাল শনিবার রাজ্য নির্বাচন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে আগামীকাল ২৩ মার্চ শনিবার রাজ্য নির্বাচন।

A file image of Gladys Berejiklian and Michael Daley
NSW Premier Gladys Berejiklian and Labor's Michael Daley will face off on Saturday in the NSW poll. Source: AAP

1 min read

Published

By Sikder Taher Ahmad


Skip to article content

অস্ট্রেলিয়ায় ভোট প্রদান করা বাধ্যতামূলক। তবে, সুবিধার বিষয় হলো, এ দেশে ডাকযোগে, অনলাইনে, টেলিফোনে এবং নির্ধারিত কেন্দ্রে গিয়ে নির্বাচনের আগেই আগাম ভোট প্রদানের সুযোগ রয়েছে।

নিউ সাউথ ওয়েলস নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,  এ বছর এক মিলিয়নেরওর বেশি লোক (১০ লাখ ৫৭ হাজার ৯৭৪ জন) আগাম ভোট দিয়েছেন।

A young boy looks into a ballot box
The NSW Electoral Commission insists its iVote platform is safe to use for the March 23 poll. (AAP) Source: AAP

এদের মধ্যে ১৯৪টি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৮২২ জন। ডাকযোগে ভোট দিয়েছেন ৫০ হাজার ৬৫৬ জন। আর, ১ লাখ ৭২ হাজার ৩৩৯ জন ইন্টারনেট এবং টেলিফোনের মাধ্যমে ‘আই-ভোট’ দিয়েছেন। এ ছাড়া, বিভিন্ন নার্সিং হোমে, বয়স্ক-সেবা কেন্দ্রে এবং হাসপাতালে মোবাইল বা ভ্রাম্যমাণ ভোটেরও ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। তবে, টেলিফোনে এবং ইন্টারনেটের মাধ্যমে ‘আই-ভোট’ প্রদানের সুবিধা চালু থাকবে নির্বাচনের দিন শনিবার দুপুর ১টা পর্যন্ত।

Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now