SKIP TO MAIN CONTENT

অস্ট্রেলিয়ার ফেডারাল মন্ত্রীসভায় পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

ফেডারাল কেবিনেটে দায়িত্ব পুনর্বণ্টন করলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। ন্যাশনালস দলের ড্যারেন চেস্টার এবং কিথ পিট পদোন্নতি পেয়েছেন।

Veterans' Affairs Minister Darren Chester speaks during House of Representatives Question Time at Parliament House in Canberra.
Veterans' Affairs Minister Darren Chester speaks during House of Representatives Question Time at Parliament House in Canberra. Source: AAP

2 min read

Published

Updated

Presented by Sikder Taher Ahmad



Skip to article content

ফেডারাল মন্ত্রীসভায় রদবদল এনেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। পদোন্নতি পেয়েছেন ন্যাশনালস দলের ড্যারেন চেস্টার এবং কিথ পিট।

বৃহস্পতিবার মন্ত্রীসভায় রদবদলের ঘোষণা দেন স্কট মরিসন ও ডেপুটি প্রাইম মিনিস্টার মাইকেল ম্যাককরম্যাক। গত মঙ্গলবার বার্নবি জয়েস তার নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জ করলে টিকে যান মিস্টার ম্যাককরম্যাক।

মন্ত্রীসভায় ফিরে এসেছেন মিস্টার চেস্টার। ভেটেরান্স অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স পার্সনেল এর দায়িত্ব পেয়েছেন তিনি। আর মিস্টার পিট পেয়েছেন রিসোর্স, ওয়াটার অ্যান্ড নর্দার্ন অস্ট্রেলিয়ার দায়িত্ব।

এগ্রিকালচার পোর্টফলিওর দায়িত্ব ফিরে পান ন্যাশনালস দলের নতুন ডেপুটি লিডার ডেভিড লিটলপ্রাউড। তিনি ব্রিগেড মেকেঞ্জির স্থলাভিষিক্ত হলেন। মিস্টার মেকেঞ্জি স্পোর্টস গ্রান্টস কেলেঙ্কারির কারণে দায়িত্ব ছেড়ে দেন।

ড্রাউট অ্যান্ড ইমার্জেন্সি মিনিস্টার হিসেবেও থাকবেন মিস্টার লিটলপ্রাউড। তবে তিনি ওয়াটার রিসোর্সেস পোর্টফলিও ছেড়ে দিচ্ছেন।

মিস্টার ম্যাককরম্যাকের একজন গুরুত্বপূর্ণ মিত্র, নিউ সাউথ ওয়েলস এমপি মার্ক কৌল্টন পাচ্ছেন রিজিওনাল হেলথ, রিজিওনাল কমিউনিকেশন্স অ্যান্ড লোকাল গভার্নমেন্ট এর দায়িত্ব।

মিস্টার ম্যাককরম্যাকের সমর্থনকারী অ্যান্ড্রিউ গি পদোন্নতি পেয়ে আউটার মিনিস্ট্রিতে রিজিওনাল এডুকেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশনের দায়িত্ব পেয়েছেন।

তিনি অ্যাসিস্ট্যান্ট ট্রেড মিনিস্টার হিসেবেও কাজ করবেন।

Keith Pitt is the new resources, water and northern Australia minister.
Keith Pitt is the new resources, water and northern Australia minister. Source: AAP

কুইন্সল্যান্ডের এমপি মিচেল লন্ড্রি অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস হিসবে কাজ চালিয়ে যাবেন। এর সঙ্গে তিনি মিনিস্টার ফর নর্দার্ন অস্ট্রেলিয়া হিসেবে মিস্টার পিটকে সহায়তা করবেন।

ব্যাকবেঞ্চ থেকে পদোন্নতি পেয়ে মিস্টার ম্যাককরম্যাকের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার হয়েছেন নিউ সাউথ ওয়েলসের এমপি কেভিন হোগান।

মিস্টার ম্যাককরম্যাকের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ব্যর্থ হয়েছেন বার্নবি জয়েস। সে সময়ে রিসোর্সেস অ্যান্ড নর্দার্ন অস্ট্রেলিয়া মিনিস্টারের দায়িত্ব ছেড়ে দিয়ে তাকে সমর্থন করেছিলেন কুইন্সল্যান্ডের সিনেটর ম্যাট ক্যানাভান।


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now