Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

মেলবোর্নের বাংলা ভাষা ও সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগে মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি

আগামী রবিবার ১২ই মার্চ ২০২৩ মেলবোর্নের বাংলা ভাষা ও সাংস্কৃতিক বিদ্যালয়ের (বিএলসিএস) উদ্যোগে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিএলসিএস -এর সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

333679803_739594457606983_6262630289938625795_n.jpg
Students performing at a cultural program of Melbourne's Bengali Language and Cultural School - BLCS (File Image). Credit: Melbourne's Bengali Language and Cultural School (BLCS)

মেলবোর্নের দক্ষিণ-পূর্ব শহরতলি ক্লেটনের ক্লেটন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটি শুরু হবে সকাল সাড়ে ১১ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে । তারপর থাকছে অতিথি বরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরো থাকছে ছোটদের গান, কবিতা আবৃত্তি , ছড়া, নাচ, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আছে ছোটদের 'বসে আঁকো' প্রতিযোগিতার আয়োজন। অনুষ্ঠান শেষ হবে সন্ধ্যা ৬টায়।

-প্রেস বিজ্ঞপ্তি।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


1 min read

Published

Updated

Presented by Shahan Alam

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now