অস্ট্রেলিয়ায় সাম্মানিক ডক্টরেট পাচ্ছেন শাহরুখ খান

অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাজসেবামূলক কাজের জন্য সাম্মানিক ডক্টরেট পেতে চলেছেন হিন্দিছবির বিখ্যাত অভিনেতা শাহরুখ খান।

Bollywood Actor Shah Rukh Khan Greets Fans Outside Mannat On Eid

Shah Rukh Khan Source: Satish Bate/Hindustan Times via Getty Images

বিভিন্ন সমাজসেবামূলক কাজে সবসময়ই এগিয়ে এসেছেন কিং খান। এক্ষেত্রে শাহরুখ খানের মীর ফাউন্ডেশন-বিশেষ অবদান রয়েছে। সেই কারণেই শাহরুখকে সাম্মানিক 'ডক্টরেট' দিতে চলেছে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়

এর আগে লন্ডনের এডিনবার্গ ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এবং লন্ডন ইউনিভার্সিটি অফ ল-এর পক্ষ থেকে বিশেষ সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয়েছে শাহরুখ খানকে।

মূলত অ্যাসিড-আক্রান্ত নারীদের সাহায্যের জন্যই এই প্রতিষ্ঠান খুলেছিলেন শাহরুখ। নিজের বাবার নামে সংস্থার নাম রেখেছিলেন মীর ফাউন্ডেশন।প্রতিষ্ঠানটির লক্ষ্য সমাজের গোড়ায় পরিবর্তন ঘটানো।

সামাজিকভাবে বঞ্চিত এবং অ্যাসিড-আক্রান্ত নারীদের চিকিৎসা, তাঁদের আইনি লড়াইয়ের ব্যবস্থা, থাকার বন্দোবস্ত সব ক্ষেত্রেই সাহায্য করে শাহরুখ খানের এই সংগঠন।

শুধু তাই নয়, সারা দেশে বিভিন্ন হাসপাতালে দরিদ্র নারী ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা, স্বাস্থ্য শিবির, ছবি দেখার বন্দোবস্ত করাও এই প্রতিষ্ঠানের কাজের মধ্যেই পড়ে।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে। কিছুদিন পরেই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন শাহরুখ কিং খান। সেই সময়েই ডক্টর অফ লেটারস উপাধিতে ভূষিত করা হবে শাহরুখ খানকে।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার লা ট্রোব একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে হিন্দি ভাষা ও সিনেমা নিয়ে পড়ানো হয়।গত আট বছর ধরে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে এই ইউনিভার্সিটি।

অমিতাভ বচ্চন, বিদ্যা বালান, রাজকুমার হিরানিসহ বলিউডের বহু অভিনেতাই গিয়েছেন এই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন- এ।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মান প্রদানের জন্য গর্বিত শাহরুখ খান বলেছেন, তিনি সত্যিই অভিভূত।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ তাঁর কাজকে সম্মান জানানোর জন্য।

৯ আগস্ট লা ট্রোব বিশ্ববিদ্যালেয়ের মেলবোর্ন ক্যাম্পাসে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হবে হিন্দি ছবির এই বাদশাকে।

প্রসঙ্গত, ৫ এপ্রিল লন্ডন ইউনিভার্সিটি অফ ল-এর পক্ষ থেকে মানবপ্রীতিতে ডক্টরেট উপাধি দেওয়া হয় শাহরুখ খানকে।

তার আগে লন্ডনের এডিনবার্গ ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও সাম্মানিক ডক্টরেট পেয়েছেন শাহরুখ খান।

Follow SBS Bangla on FACEBOOK.


2 min read

Published

Updated

By Partha Mukhopadhyay

Presented by Sikder Taher Ahmad



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now