Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

এসবিএস বাংলা শীর্ষ খবর: ২১ জুলাই, ২০২৩

WWC23 AUSTRALIA IRELAND

Australia’s players celebrate after Steph Catley scored a penalty goal during the FIFA Women's World Cup 2023 soccer match between Australia and Ireland at Stadium Australia in Sydney, Thursday, July 20, 2023. (AAP Image/Mark Evans) Source: AAP / MARK EVANS/AAPIMAGE

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Published

By Tareq Nurul Hasan

Source: SBS


Share this with family and friends


অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ সংবাদ:

  • ট্রেজারার জিম চ্যালমারস সরকারের নতুন জাতীয় কল্যাণ কাঠামোকে সমর্থন জানিয়েছেন। পুরোনো হয়ে যাওয়া তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে বলে এর বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে।
  • অস্ট্রেলিয়ার উপকূলে যখন হাজার হাজার সৈন্য যুদ্ধমহড়ার প্রস্তুতি নিচ্ছে, তখন চীনের গুপ্তচর জাহাজগুলো এই সামরিক মহড়ার ওপর নিবিড় নজর রাখার সম্ভাবনা রয়েছে।
  • কুইন্সল্যান্ডে দ্রুতগতির একটি গাড়ির দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় চুরি যাওয়া গাড়ির চালকই একমাত্র বেঁচে রয়েছেন।
  • কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য গোল্ড কোস্টের প্রস্তাবটি প্রথম বাধার মুখে পড়তে চলেছে, কারণ অ্যালবানিজি সরকার আর্থিকভাবে এই প্রস্তাবকে সমর্থন করার সম্ভাবনা কম।
  • নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বন্দুকধারী মাতু রিডের হামলায় দুই ব্যক্তি নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির পুলিশ।
  • স্টকহোমে কোরআন পোড়ানোর পরিকল্পনা হওয়ার পর বাগদাদে বিক্ষোভ হলে তারপর ইরাকে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাকি কর্তৃপক্ষ।
  • যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেটে রমিম উদ্দিন আহমেদ নামের ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
  • অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় এই মুহুর্তে ৬৭ রানে এগিয়ে আছে ইংল্যান্ড ক্রিকেট দল।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now