বাংলাদেশ: গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা-সংঘর্ষে অন্তত চার জন নিহত

Bangladesh Politics Explainer

FILE image - Students clash with police during a protest over the allocation of government jobs, in Dhaka, Bangladesh, July 19, 2024. (AP Photo/Rajib Dhar, File) Source: AP / Rajib Dhar/AP

বাংলাদেশের গোপালগঞ্জে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশে হামলা এবং তার পরবর্তী ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। হাসপাতাল সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


সমাবেশে হামলার ঘটনা ঘটলেও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয় নি বলে দাবি করা হয়েছে। ছবিতে দেখা গেছে প্রাণ বাঁচাতে এনসিপির নেতারা সেনার সাঁজোয়া বাহিনীর গাড়ির মধ্যে আশ্রয় নিচ্ছেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর অভিযোগ, আওয়ামী লীগ আশ্রিত দুষ্কৃতিকারীরা এই হামলায় যুক্ত।

অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। সহিংসতার যে ঘটনা ঘটেছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now