'মিস ফটোজেনিক ২০১৮' নির্বাচিত হয়েছেন, সিডনিতে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থী সানজিদা কবির বর্ষা। একই সাথে 'মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮' এর প্রথম রানার আপও নির্বাচিত হন তিনি। বর্ষাই একমাত্র প্রতিযোগি, যিনি এ আসরে দু’টি খেতাব অর্জন করেছেন। যেখানে বিচারক ছিলেন, বলিউড তারকা দিয়া মির্জা, মিস লেবানন অস্ট্রেলিয়া- মেরি ম্যাহাজের এবং মিস কন্টিনেন্টস ওশেনিয়া- ব্রুকি মৌরে। “তাদের আগের আসরে বিচারক হিসেবে ছিলেন কারিশমা কাপুর, যা আমাকে উদ্ভুদ্ধ করে। তাদের ভালো সুনাম রয়েছে এবং তারা সত্যিকারের সুন্দরী প্রতিযোগিতার আয়োজক,” বললেন বর্ষা। গত ১৪ এপ্রিল সিডনিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজক, মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া কর্পোরেশন এবং মহারাজা হাভেলি। এসবিএস বাংলার সাথে তার অনুভূতি এবং মডেল হয়ে উঠার কথা বলেছেন মিস ফটোজেনিক সানজিদা কবির বর্ষা।
ছোট বেলা থেকেই, ম্যাচিং করা জামা- জুতো পড়ে ঘুরে বেড়ানো আর টিভিতে হওয়া ফ্যাশন শো- র অনুষ্ঠানে প্রচণ্ড আগ্রহ ছিল বর্ষার। কিন্তু পারিবারিক পরিবেশ অনুকূলে না থাকায়, মডেলিং ঠিক হয়ে উঠেনি। শিক্ষা ভিসায় অস্ট্রেলিয়া আসার পর, মেলতে শুরু করে ইচ্ছে ডানা। নাম লেখান, মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮ প্রতিযোগিতায়।

এ আসরের তিনটি বিভাগে জয়ী হওয়া প্রতিযোগিরা হলেন; মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮- সুজনীত কর জোহাল, মিসেস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮- ন্যান্সি অরোরা, মিস্টার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮- আরিয জামালি।





