SKIP TO MAIN CONTENT

'অস্ট্রেলিয়া যেন একটা দেশের মধ্যে অনেকগুলো দেশ'

Cover Photo.jpg
মেলবোর্নের ইয়ারা নদীর তীরে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আপন তারিক। Credit: Supplied by: Aapon Tariq

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া টি২০ ক্রিকেট বিশ্বকাপের খবর সংগ্রহ করতে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সাংবাদিক এসেছিলেন অস্ট্রেলিয়ায়। তেমনই একজন হলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আপন তারিক। অস্ট্রেলিয়ায় থাকাকালীন তাঁর অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


Published

By Tareq Nurul Hasan

Source: SBS


Skip to podcast episode content

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া টি২০ ক্রিকেট বিশ্বকাপের খবর সংগ্রহ করতে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক সাংবাদিক এসেছিলেন অস্ট্রেলিয়ায়। তেমনই একজন হলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আপন তারিক। অস্ট্রেলিয়ায় থাকাকালীন তাঁর অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করছেন আপন তারিক।

ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি বাংলাদেশের প্রখ্যাত ‘দৈনিক বাংলার বাণী’ পত্রিকায় কাজ শুরু করেন। তারপরে ভোরের কাগজ, আমার দেশ, বিডিনিউজ২৪ ছাড়াও কাজ করেছেন এনটিভিতে।

বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট ডট কমে ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

Stadium Photo.jpg
এ দেশের ক্রীড়া বিষয়ক সুযোগ সুবিধা সন্তোষজনক মনে হয়েছে আপন তারিকের কাছে। Credit: Supplied by: Aapon Tariq

সেই কাজের খাতিরেই সম্প্রতি তাঁর অস্ট্রেলিয়ায় আসা হলো। মূলত টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলোর খবর সংগ্রহ করাই ছিল মূল উদ্দেশ্য, তবে সেই সাথে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অবস্থানের সময়ে একজন পরিব্রাজকের চোখ দিয়ে সেই শহর ও শহরের মানুষদেরও খুব কাছ থেকে দেখেছেন তিনি।

আপন তারিক বলেন, অস্ট্রেলিয়া এমন বড় একটা দেশ, এবং একেক শহরের নিয়ম, প্রকৃতি ও মানুষেরা এত বৈচিত্র্যপূর্ণ যে, তাঁর কাছে মনে হয়েছে যেন এক দেশের মধ্যে আসলে অনেকগুলো দেশ।

সেই সাথে এ দেশের মানুষদের আন্তরিকতা ও হাসিমুখ তাঁকে মুগ্ধ করেছে।

এসবিএস অস্ট্রেলিয়ার মেলবোর্ন অফিসের স্টুডিওতে বসে কথা হলো সাংবাদিক আপন তারিকের সঙ্গে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now