বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রায় দু’দশক বাদে ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবারের নির্বাচনপর্বে সকাল থেকে প্রায় উৎসবের পরিবেশে দেশজুড়ে ভোটগ্রহণ হলেও বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন কিছু অশান্তির ঘটনা ঘটেছে। এতে বিএনপি-র এক জেলা পর্যায়ের নেতা এবং নির্বাচনের সঙ্গে যুক্ত দু’জন কর্মকর্তাসহ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাতভর গণনা পর্বে নির্বাচনে অংশগ্রহণকারী সব পক্ষের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। তারপর সাংসদরা শপথ নিলে রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





