বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
এ সপ্তাহের হাইলাইটস
- মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর এই প্রথম বিদেশ সফরে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, সেমি-কন্ডাক্টর-সহ বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
- এদিকে, সীমান্তে বাংলাদেশী নাগরিক আহত এবং পুশ ইনের মতো ঘটনা নিয়ে সংসদে আলোচনা হওয়ায় বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে, মঙ্গলবার ২৩ জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-জুড়ে সতর্কতা নেওয়া হয়েছে।
- আর ভারতে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কার্যত ভাঙ্গনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিধানসভা এবং দিল্লিতে লোকসভায় দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা রীতিমত বিদ্রোহ করেছেন। দিল্লির সাংসদরা আবার বিজেপি-কে সমর্থনের কথাও বলছেন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





