ফেডারাল সরকার প্রকাশ করেছে যে, অস্ট্রেলিয়ায় ৯৩০,০০০ লোকের মেডিকেয়ার বেনিফিটস পাওনা রয়েছে ২৪১ মিলিয়ন ডলার। সম্ভাব্য আর্থিক প্রতারণা প্রতিরোধের উদ্দেশ্যে এ বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে চায় অভিবাসী এবং শরণার্থীদের কল্যাণে কাজ করা সংস্থাগুলো।
ফেডারাল সরকার প্রকাশ করেছে যে, সরকারের কাছে মেডিকেয়ার বেনিফিটসের ২৪১ মিলিয়ন ডলার রয়েছে, যা এর পাওনাদাররা এখনও দাবি করে গ্রহণ করে নি।
৯৩০,০০০ অস্ট্রেলিয়ান এর পাওনাদার। তারা তাদের বর্তমান ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাবলী মেডিকেয়ারকে প্রদান করে নি।
মিনিস্টার ফর দ্যা ন্যাশনাল ডিজেবিলিটি ইনস্যুরেন্স স্কিম বিল শর্টেন বলেন, এই অর্থ পাওয়ার প্রক্রিয়া শুরু করতে আপনার মাত্র কয়েক মিনিট সময় লাগবে। সেজন্য তিনি অনলাইনে মাইগভ অ্যাকাউন্টে যেতে বলেন এবং সেখানে মেডিকেয়ার কার্ড লিঙ্ক করতে বলেন। এরপর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাবলী হাল নাগাদ করতে বলেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





