আবারও নেতৃত্বের পালা বদল ঘটেছে অস্ট্রেলিয়ায়। দলের নেতৃত্বের পাশাপাশি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ম্যালকম টার্নবুল। লিবারাল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাবেক ট্রেজারার স্কট মরিসন। সেই সূত্রে তিনি এখন কোয়ালিশন সরকারের নতুন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ায় লিডারশিপ স্পিল নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কাম্বারল্যান্ড কাউন্সিলের ওয়েন্টওয়ার্থভিল ওয়ার্ডের কাউন্সিলর সুমন সাহা।
কাউন্সিলর সুমন সাহা যখন এসবিএস বাংলার সঙ্গে কথা বলছিলেন তখনই ভোটাভুটিতে স্কট মরিসনের বিজয়ী হওয়ার সংবাদ আসে। সুমন সাহা কাউন্সিলর হিসেবে নয়, লেবার পার্টির একজন গর্বিত সদস্য হিসেবে এবং অস্ট্রেলিয়ার একজন সচেতন নাগরিক হিসেবে নিজের অভিমত ব্যক্ত করেছেন।

কাউন্সিলর সুমন সাহার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
Share




