SKIP TO MAIN CONTENT

সিনেমা সফল হয় তখনই, যখন এটি নিয়ে কথা হয় - 'রইদ' সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমন

Copy of Untitled Design.png
'Roid' is a Bangladeshi mystery-drama directed by Mejbaur Rahman Suman. The film stars Mostafizur Noor Imran and Nazifa Tushi, who deliver powerful, raw, and deeply compelling performances. Credit: Mejbaur Rahman Suman

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা 'রইদ', এটি নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি, প্রথম ছবি হাওয়া একইভাবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো।


Published

Updated

By Shahan Alam

Source: SBS


Skip to podcast episode content

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা 'রইদ', এটি নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি, প্রথম ছবি হাওয়া একইভাবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলো।


বাংলাদেশি চলচ্চিত্র ‘রইদ’-এর নির্মাতা মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি, যারা শক্তিশালী, তীব্র ও বাস্তবধর্মী অভিনয় উপহার দিয়েছেন।

ছবিটি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার দর্শকরা দেখেছেন এবং তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

'রইদ' নিয়ে কেন এতো আলোচনা, ছবির বিষয়বস্তু কী দর্শকদের মধ্যে কোন অস্বস্তি তৈরী করেছে?

এ বিষয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, আমরা যদি কখনো কমফোর্ট জোনের বাইরে না যেতে পারি, তাহলে তো আমরা একই জিনিস করতে থাকবো। মানুষকে পৃথিবীতে যত আর্ট ফর্ম হয়েছে, উদাহরণস্বরূপ সাহিত্যে যখন কোন একটা জিনিস ভেঙে দেয়া হয়েছে, তখন সেটা নিয়ে দুই ধরনের লোকের মত তৈরি হয়েছে। একদল এটাকে পজেটিভলি নিয়েছে আরেকদল এটাকে বলছে আমরা বুঝতে পারি নাই। তারপরেও চলছে এবং সেইটা ঠিক করে দিছে একসময় যে কোনটা রাইট আর কোনটা রং। তো আর্ট ফর্মে এটা থাকবে। এটা চিরন্তন।

রইদ ছবিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রদর্শন করছে দেশি ইভেন্টস ডট কম এবং স্ক্রীনস্কোপ।

নির্মাতা মেজবাউর রহমান সুমন এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তাঁর এই ছবিটি নিয়ে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Read more about SBS’s use of AI


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now