ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে দু’দিনের সফরে অস্ট্রেলিয়ায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে জ্বালানি নিরাপত্তা, পরমাণু শক্তি, কৌশলগত সহযোগিতা-সহ নানা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে ইউরেনিয়াম রফতানিসহ গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সই হয়েছে।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কর্মসূচিকে সহায়তার লক্ষ্যে এই পদক্ষেপ। মেলবোর্নে সিইও ফোরাম এবং ইকোনোমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে যোগ দিয়েছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী।
মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশেও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।





