বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা 'হেলেন কেলার'-এর প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলবোর্নে। অস্ট্রেলিয়ার নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন-এর আমন্ত্রণে ৬ই জুন শনিবার সন্ধ্যা ছ’টায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে।
মেলবোর্নে এদিন ‘হেলেন কেলার’ প্রদর্শনীর পূর্বে অনুষ্ঠানের প্রথম পর্বে বিকাল পাঁচটা থেকে শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া ২০২৬’ (ওএএম) অর্জন করায় রেনেসা-ঁর নাট্যজন কামরুজ্জমান বালার্ক-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হচ্ছে।
'হেলেন কেলার' নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
তিনি বাংলাদেশি নাট্যসংগঠন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার।
এই নাটকটিতে অভিনয় করছেন জুয়েনা শবনম।
তিনি নাট্যসংগঠন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা-সদস্য ও প্রশিক্ষণ সম্পাদক এবং পেশায় সরকারি তিতুমীর কলেজ-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

ব্যক্তিগত জিবনে তাঁরা স্বামী-স্ত্রী; তাঁরা দুজনেই আজ আমাদের সাথে আছেন। কথা বলছি মনোড্রামা 'হেলেন কেলার'-এর নানা দিক নিয়ে।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এই লিঙ্কে ক্লিক করে নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Read more about SBS’s use of AI





