গত সপ্তাহে অনুষ্ঠিত মেলবোর্ন ফ্যাশন উইকের 'মডেস্ট ফ্যাশন রানওয়েতে' অংশ নিয়েছেন মিস সাউথ এশিয়া অস্ট্রেলিয়ার প্রথম রানার আপ বাংলাদেশী মডেল সেজুতি ইসলাম। তিনি এই ইভেন্টটি নিয়ে কথা বলেছেন এস বি এস বাংলার সাথে।
মিজ সেজুতি বলেন "সমস্ত ডিজাইনার, মডেল এবং দর্শকদের সামনে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের মুহূর্ত ছিল।"
মুসলিম নারীদের পোশাকের সংযমী বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, "এই ইভেন্টের মূল বিষয়টি ছিল হিজাব, পুরো দৈর্ঘের এবং ঢিলেঢালা পোশাকের মতো মুসলিম ফ্যাশনকে তুলে ধরা; এভাবেও ফ্যাশনেবল হওয়ার সুযোগ রয়েছে।"

এই ইভেন্টে অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির চিত্রটি প্রকাশ পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি দেখেছি সব ব্যাকগ্রাউন্ডের লোকেরা এখানে অংশ নিয়েছে। প্রতিটি সংস্কৃতিকে ইতিবাচকভাবে চিত্রিত করা হয়েছিল।"
"যেহেতু মডেলিং আমার শখ, তাই আমি এ সেক্টরে কাজ করে যেতে চাই"।
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরও পড়ুন: :




