SKIP TO MAIN CONTENT

অস্ট্রেলিয়ার পটভূমিতে সিদ্ধার্থ নির্মাণ করলেন বাংলা চলচ্চিত্র 'সম্পর্ক'

Bangladeshi Community
Romina Sliwo and Nanda Chakraborty in the film 'Somporko' Source: Supplied

ভারতীয় বংশোদ্ভূত বাঙালী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সিদ্ধার্থ ব্যানার্জী সম্প্রতি অস্ট্রেলিয়ার পটভূমিতে নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘সম্পর্ক' ।বাংলাদেশ ও ভারতে বেশ কয়েক বছর চলচ্চিত্র অভিনয় এবং মডেলিঙে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি দুবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উত্তম কুমার এওয়ার্ড পেয়েছেন। তার নির্মিত চলচ্চিত্র ‘সম্পর্ক' সম্প্রতি তিনি মুক্তি দিয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে । এতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার শিল্পী এবং কলাকুশলীরা কাজ করেছেন । সিদ্ধার্থ ব্যানার্জী এসবিএস বাংলার শ্রোতাদের জানাচ্ছেন অস্ট্রেলিয়ায় তার চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার কথা।

Published

Updated

By Shahan Alam

Presented by Shahan Alam

Source: SBS

Skip to podcast episode content

ভারতীয় বংশোদ্ভূত বাঙালী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সিদ্ধার্থ ব্যানার্জী সম্প্রতি অস্ট্রেলিয়ার পটভূমিতে নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘সম্পর্ক' ।বাংলাদেশ ও ভারতে বেশ কয়েক বছর চলচ্চিত্র অভিনয় এবং মডেলিঙে যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি দুবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উত্তম কুমার এওয়ার্ড পেয়েছেন। তার নির্মিত চলচ্চিত্র ‘সম্পর্ক' সম্প্রতি তিনি মুক্তি দিয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে । এতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার শিল্পী এবং কলাকুশলীরা কাজ করেছেন । সিদ্ধার্থ ব্যানার্জী এসবিএস বাংলার শ্রোতাদের জানাচ্ছেন অস্ট্রেলিয়ায় তার চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার কথা।

সিদ্ধার্থ বলেন, এই চলচ্চিত্রটির পটভূমি অস্ট্রেলিয়ার এবং এখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক, তার রঙ এবং আঙ্গিক তুলে ধরা হয়েছে। দেশে বিদেশে যে কেউ নিজের সাথে এই ছবির বিষয়বস্তু সম্পর্কিত করতে পারবেন।

Indian Community
Filmmaker and actor Sid Banerjee Source: Image: Supplied

তিনি বলেন, এই ছবিতে মানুষের সম্পর্কের নানা মাত্রা মাল্টিকালচারাল সেটিঙে তুলে ধরা হয়েছে ।

Bangladesh Community
Krisna Chakroborty and Ajay Chakroborty in the film 'Somporko' Source: Supplied

ছবিটি জন্য প্রয়োজনীয় অর্থ এবং পৃষ্ঠপোষকতার অভাবে তিনি অনলাইন প্লাটফর্ম বেছে নিয়েছেন। তবে তিনি বলেন, অনলাইন প্লাটফর্মের সুবিধা হল, এর মাধ্যমে অনেক দর্শকের কাছে পৌঁছানো যায়।

Bangladesh Community
Urmi Bhattacharjo and Sunny Chakroborty in the film 'Somporko' Source: Supplied

অস্ট্রেলিয়াতে বাংলা ভাষায় চলচ্চিত্র নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি লোকবল, অর্থবল ও সময়ের স্বল্পতাকে চিহ্নিত করেছেন।

Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now