অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন এক টেস্ট সিরিজের অপেক্ষায় বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনের Marrara Stadium-এ শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এসবিএস নর্দার্ন টেরিটরি করেসপন্ডেন্ট জশ ভ্যান স্টাডেন কথা বলেছেন বাংলাদেশে দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে।
১৩ আগস্ট ডারউইনের Marrara Stadium-এ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় টেস্ট হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের Great Barrier Reef Arena-তে।
২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। আর ডারউইনে এটি ২০০৪ সালের পর প্রথম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা থাকলেও সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।
এসবিএস নর্দার্ন টেরিটরি করেসপন্ডেন্ট জশ ভ্যান স্টাডেনের সঙ্গে আলাপচারিতায় তাসকিন বলেছেন দলের প্রস্তুতি, অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ এবং সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসের কথা। চোটের কারণে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি, অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মোকাবিলার পরিকল্পনা এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারদের প্রতিও নিজের প্রশংসার কথা জানিয়েছেন তিনি। নাহিদ রানার চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ দলের পেস আক্রমণের জন্য বড় ধাক্কা।
তাসকিন আহমেদের সঙ্গে জশ ভ্যান স্টাডেনের কথোপকথন শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Read more about SBS’s use of AI




