SKIP TO MAIN CONTENT

"হাসান আজিজুল হকের 'সাবিত্রী উপাখ্যান' অনুবাদের কাজটি ছিল খুবই কঠিন, এর ন্যারেটিভ প্যাটার্নটিও সহজ ছিল না": ড. জন হুড

Dr. John Hood has been writing and researching on Bangla literature, films and history for the last six decades.
Dr. John Hood has been writing and researching on Bangla literature, films and history for the last six decades. Source: Dr. John Hood

বাংলা সাহিত্য, চলচ্চিত্র ও ইতিহাসের গবেষক এবং অনুবাদক ড. জন হুডের সাথে সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ পর্বে আপনাদের স্বাগত। ড. জন হুড একাধিক মৌলিক গ্রন্থের পাশাপাশি বাংলা থেকে ইংরেজিতে সরাসরি অনুবাদ করেছেন এক ডজনেরও বেশি গ্রন্থ।


Published

Updated

By Shahan Alam

Source: SBS


Skip to podcast episode content

বাংলা সাহিত্য, চলচ্চিত্র ও ইতিহাসের গবেষক এবং অনুবাদক ড. জন হুডের সাথে সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ পর্বে আপনাদের স্বাগত। ড. জন হুড একাধিক মৌলিক গ্রন্থের পাশাপাশি বাংলা থেকে ইংরেজিতে সরাসরি অনুবাদ করেছেন এক ডজনেরও বেশি গ্রন্থ।


ড. জন হুড পড়াশোনা করেন মেলবোর্ন ইউনিভার্সিটিতে। ১৯৬৬ সাল থেকে ভারতের কলকাতায় যাতায়াত করছেন নিয়মিত।

ড. হুড গবেষণা করেছেন বিখ্যাত লেখক নীহাররঞ্জন রায়ের সাহিত্যকর্ম নিয়ে, তার গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন ‘হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি পিপল’ নামে।

এছাড়া তাঁর মৌলিক লেখা গ্রন্থগুলোর মধ্যে আছে চ্যাজিং দ্যা ট্রুথ, দ্যা ফিল্মস অফ মৃনাল সেন, বিয়ন্ড দ্যা ওয়ার্ল্ড অফ অপু - দ্যা ফিল্মস অফ সত্যজিৎ রায়, দ্যা ব্লিডিং লোটাস-নোশন্স অফ নেশন অফ ইন বাংলাদেশি সিনেমা।

তাঁর অন্যান্য অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্টোরিজ অফ দ্যা পার্টিশন এন্ড বিয়ন্ড (শর্ট স্টোরিজ অফ প্রফুল্ল রায়); সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোকাস অন বাংলাদেশ - ডকুমেন্টারী ফিল্মস অফ তানভীর মোকাম্মেল গ্রন্থটি। 

সাক্ষাৎকারের এই পর্বে ড. হুড আলোচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত লেখক হাসান আজিজুল হক এবং চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলসহ বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্র সংস্কৃতির সাথে তাঁর সম্পর্ক নিয়ে।

ড. জন হুডের সাক্ষাৎকারের চতুর্থ ও শেষ পর্বটি শুনতে উপরের লিংকে ক্লিক করুন।

ড. জন হুডের সাক্ষাৎকারের আগের পর্বগুলোর লিংক:

Follow SBS Bangla on FACEBOOK.

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

আরও দেখুন:


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now