অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন। হ্যারিসন ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মফিজুল ইসলাম, তিনি এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার নির্বাচনী ভাবনা।
মোহাম্মদ মফিজুল ইসলাম মেলবোর্নের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত, এবং ওয়েস্টার্ন বাংলা স্কুলের একজন প্রতিষ্ঠাতা।

মোহাম্মদ মফিজুল ইসলামের পুরো সাক্ষাতকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরও দেখুনঃ
Share





