SKIP TO MAIN CONTENT

গাজায় সাহায্যকর্মী জোমি ফ্রাঙ্ককমের হত্যাকাণ্ডে পরিবারের ফৌজদারি জবাবদিহিতার চাপ অব্যাহত - কী জানা যাচ্ছে?

Aid worker Zomi Frankcom - AAP
Aid worker Zomi Frankcom - AAP Credit: PA/Alamy

অস্ট্রেলীয় সাহায্যকর্মী জোমি ফ্রাঙ্ককমের পরিবার জানিয়েছে, ২০২৪ সালে যে সামরিক হামলায় তিনি নিহত হন, সেই ঘটনায় ইসরায়েলের ফৌজদারি মামলা না করার সিদ্ধান্তে তারা "গভীরভাবে হতাশ"। মিজ ফ্রাঙ্ককমের পরিবার তার মৃত্যুর ঘটনায় ফৌজদারি জবাবদিহিতার জন্য ফেডারেল সরকারের চাপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। - এবার এ নিয়ে একটি প্রতিবেদন।


Published

By Tee Mitchell

Presented by Shahan Alam

Source: SBS



Skip to podcast episode content

অস্ট্রেলীয় সাহায্যকর্মী জোমি ফ্রাঙ্ককমের পরিবার জানিয়েছে, ২০২৪ সালে যে সামরিক হামলায় তিনি নিহত হন, সেই ঘটনায় ইসরায়েলের ফৌজদারি মামলা না করার সিদ্ধান্তে তারা "গভীরভাবে হতাশ"। মিজ ফ্রাঙ্ককমের পরিবার তার মৃত্যুর ঘটনায় ফৌজদারি জবাবদিহিতার জন্য ফেডারেল সরকারের চাপ অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। - এবার এ নিয়ে একটি প্রতিবেদন।


প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, ফ্রাঙ্ককমের মৃত্যুর বিষয়ে ইসরায়েলের একটি স্বাধীন তদন্তের কথা বিবেচনা করা উচিত এবং এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আরও অনেক বেশি স্বচ্ছ প্রতিক্রিয়া প্রয়োজন।

গত বুধবার ১৯ অগাস্ট ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে দুই বছরব্যাপী একটি তদন্ত শেষ হয়েছে।

তারা বলেছে, দুই বছর আগে গাজায় একটি মানবিক মিশনে অস্ট্রেলীয় সাহায্যকর্মী জোমি ফ্রাঙ্ককমের হত্যাকাণ্ডের ঘটনায় সামরিক কর্মীদের কোনো অপরাধমূলক আচরণের যুক্তিসঙ্গত সন্দেহ পাওয়া যায়নি।

এখন, প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি যখন বলেছেন যে মিসেস ফ্রাঙ্ককমের মৃত্যু নিয়ে ইসরায়েলের একটি স্বাধীন তদন্ত বিবেচনা করা উচিত, তখন সাহায্যকর্মীর পরিবার ইসরায়েলের কাছ থেকে ন্যায়বিচার আদায়ের প্রচেষ্টায় ফেডারেল সরকারের কাছে একাধিক সুনির্দিষ্ট অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই সপ্তাহে ক্যানবেরায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত হিলেল নিউম্যানের সাথে এ ঘটনায় অস্ট্রেলিয়ার ক্ষোভ জানাতে সাক্ষাৎ করেছেন।

২০২৪ সালের এপ্রিলে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী একটি মানবিক সাহায্যবাহী গাড়িবহরে হামলা চালালে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ছয় সহকর্মীর সাথে এই অস্ট্রেলীয় নারীও নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং অন্য তিনজনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

কিন্তু মিজ ওং বলেছেন যে অস্ট্রেলিয়া এই পদক্ষেপগুলোকে অপর্যাপ্ত বলে মনে করে।

জোমি ফ্রাঙ্ককমের পরিবার একটি স্বাধীন তদন্তের জন্য এবং ইসরায়েল কর্তৃক গোপন করা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের জন্য ফেডারেল সরকারকে সমস্ত আইনি পথ অনুসরণ করার আহ্বান জানাচ্ছে।

একাধিক অমীমাংসিত প্রশ্নের কথা উল্লেখ করে সিনেটর ওং বলেছেন, মিলিটারি অ্যাডভোকেট জেনারেলদের প্রক্রিয়ার ওপর সরকারের আস্থা নেই।

রাষ্ট্রদূত হিলেল নিউম্যান বলেছেন যে তিনি জোমি ফ্রাঙ্ককমের পরিবারের সাথে শোক প্রকাশ করছেন, কিন্তু ক্ষমা চাইতে বিরত থেকেছেন, কারণ এতে আইনি জটিলতা হতে পারে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Latest podcast episodes

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now