SKIP TO MAIN CONTENT

২০২০ সালের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে

প্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়া সরকারের সম্মানজনক বৃত্তি “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ”-এর আবেদন গ্রহণ শুরু করা হয়েছে। ২০২০ সালের জন্য এখন আবেদন করতে হবে। বাংলাদেশ থেকে আবেদন চাওয়া হয়েছে শুধুমাত্র মাস্টার্স ডিগ্রির জন্য। অনলাইনে আবেদন করতে হবে ৩০ এপ্রিল ২০১৯ এর মধ্যে।

international students
Australia Awards Scholarships are long-term development awards administered by the Australian Government’s Department of Foreign Affairs and Trade. Source: AAP

1 min read

Published

Updated

By Sikder Taher Ahmad


Skip to article content

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তাগণ গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া সরকারের সম্মানজনক বৃত্তি “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ” এর আওতায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন।

অনলাইনে আবেদন করতে হবে। ২০২০ সালের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৯।

কীভাবে কী করবেন

প্রথমে অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট দেখুন।

আপনি এই সুযোগ লাভের উপযুক্ত কিনা তা যাচাই করুন।

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর খোঁজ নিন।

প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন।

আপনার দরখাস্ত জমা দিন OASIS এ।

ইংরেজি ভাষায় দক্ষতা

আইইএলটিস (অ্যাকাডেমিক)-এ কমপক্ষে ৬.৫ ওভারওল স্কোর লাগবে। কোনো ব্যান্ডেই ৬.০ এর কম স্কোর থাকা চলবে না। অথবা, ইন্টারনেট ভিত্তিক টিওইএফএল-এর সব বিষয়ে কমপক্ষে ২১ থাকতে হবে। অথবা, পিটিই অ্যাকাডেমিক-এ ওভারওল ৫৮ স্কোর থাকতে হবে, কোনো কমিউনিকেটিভ স্কিল স্কোরই ৫০ এর কম হওয়া চলবে না।

কী কী কাগজপত্র লাগবে তা দেখুন এখানে

Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now