SKIP TO MAIN CONTENT

অভিজিতকে পাওয়া গেছে

নিখোঁজ অভিজিৎ সরকারকে খোঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) পুলিশ। তিনি সুস্থ এবং নিরাপদ আছেন বলেও জানানো হয়েছে।

Missing Person
Missing Avijit has been found. Source: ACT Police

1 min read

Published

Updated

By Hasan Tariq

Presented by Hasan Tariq

Source: Australian Federal Police



Skip to article content

আজ সকালে এসিটি পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। তাকে খোঁজে পেতে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

তবে, খোঁজে পাওয়ার ব্যাপারে আর কোন তথ্যই প্রকাশ করা হয়নি।

এদিকে, অভিজিৎ সরকারকে খোঁজে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে কমিউনিটিতে।

Missing Person
Avijit Sarkar. Source: ACT Policing

এসবিএস বাংলা ফেইসবুক পেইজ। 

ক্যানবেরা প্রবাসী অভিজিতকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে, গত ২২ জুন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ। সেখানে উল্লেখ করা হয়, ২১ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়, ক্যানবেরার এসিটি ওডেন শপিং সেন্টারে অভিজিৎ সরকারকে শেষ দেখা গিয়েছিল।


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now