গত ২১ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়, ক্যানবেরার এসিটি ওডেন শপিং সেন্টারে অভিজিৎ সরকারকে শেষ দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, মাঝারি উচ্চতার অভিজিৎ দেখতে ভারতীয় উপ-মহাদেশীয়দের মত। তার চুল কালো এবং চোখ বাদামী রঙের। নিখোঁজ হওয়ার সময় তিনি সম্ভবত কালো রঙের প্যান্ট, শার্ট এবং একটি নীল জ্যাকেট পরিধান করেছিলেন।

এসবিএস বাংলা ফেইসবুক পেইজ।
এসিটি নিবন্ধিত ২০১৩ মডেলের কালো টয়োটা ক্যামরি চালাচ্ছিলেন তিনি।
তাকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছেন পুলিশ এবং অভিজিৎ সরকারের পরিবার।
কেউ যদি অভিজিৎকে দেখে থাকেন অথবা তার সম্পর্কিত কোন তথ্য জানা থাকে, তবে ১৩১৪৪৪ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানানোর আহ্বান করেছে এসিটি পুলিশ।
