Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ড্যানডিনংয়ে উৎযাপিত হলো বৈশাখী মেলা ১৪৩০

অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন-এর উদ্যোগে গত ১৩ মে গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্স, ড্যানিডিনংয়ে উৎযাপিত হলো বৈশাখী মেলা ১৪৩০। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ABA 1430_cover.jpg
Local artists performed music and dance in the festival. Credit: Australia Bangladesh Association

মেলা শুরু হয় দুপুর ১২টায়, এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর ঘুরুন্চী ও পুরবী কালচারাল একাডেমীসহ স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

ABA_jason wood mp.jpg
Hon Jason Wood MP attended the Boishakhi Mela 1430 organized by ABA. Credit: Arnob Bhattacharjee/ Australia Bangladesh Association

এছাড়াও মেলায় বিভিন্ন বুটিক হাউজের সৌজন্যে আয়োজিত হয় ফ্যাশান শো ও স্থানীয় বাংলাদেশি ব্যান্ড দল বেকবেন্চার্স ও লিংক্ট বাংলা গান পরিবেশন করে।

ABA Mela 1430_3.jpg
Organized by ABA, the Boishakhi Mela 1430 was held at Dandenong. Credit: Australia Bangladesh Association

মেলায় বিশেষ অতিথী হিসাবে আমন্ত্রিত ছিলেন জুলিয়ান হিল এমপি, জেসন উড এমপি , ও ইডেন ফস্টার (মেয়র, ড্যানডিনং) তাদের বক্তব্য পেশ করেন ও মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন ।

ABA Mela 1430_2.jpg
Local artists performed music at the festival. Credit: Arnob Bhattacharjee/ Australia Bangladesh Association

সব শেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন সংগঠনের সভাপতি রেজা সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক তৌহিদ মিল্লাত পাটওয়ারী। র‌্যাফেল ড্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক রায়হান ফয়সাল ওসমানি শাওন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংস্কৃতিক সম্পাদক শায়লা জামান সেঁজুতি ।

ABA Mela 1430_1.jpg
The event organizers reported a substantial turnout of attendees. Credit: Australia Bangladesh Association

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।


1 min read

Published

Updated

By Shahan Alam

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now