গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ রবিবার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিকেটের অন্যতম ভেন্যু রোজ ডেল ওভালে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সুপার লিগের ২০২৩-২৪ এর ফাইনাল। বিগত পাঁচ মাস ধরে ২১টি দলের লড়াইয়ের পর ফাইনালে উঠে সিডনি ব্রাদার্স ও র্যান্ডউইক রেইডার্স।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে সিডনি ব্রাদার্স। সর্বোচ্চ ৩০ রান করেন রায়িদ ইকবাল। এছাড়া, ফাহিম ২৬ ও শামীম করেন ২২ রান। র্যান্ডউইক রেইডার্সের তানজিল ২২ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় র্যান্ডউইক রাইডার্স। বিজয়ী দলের তানজিলুর রহমান ৫৬ রানে অপরাজিত ছিলেন; এছাড়া, আখতার ও জামিল করেন ২২ রান করে।
সিডনি ব্রাদার্সের হয়ে ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তাবারিজ। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী র্যান্ডউইক রেইডার্সের অধিনায়ক তানজিলুর রহমান।
আর, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্স-আপ সিডনি ব্রাদার্সের অধিনায়ক রায়ীদ ইকবাল। সেরা ব্যাটারও হয়েছেন তিনি। সেরা বোলার হয়েছেন র্যান্ডউইক রেইডার্সের আখতার হুসেইন।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন সরকার দলীয় এমপি এবং হুইপ নেইথন হেগার্টি। আগত অতিথি ও অন্যান্যদের মধ্যে ছিলেন, হ্যারি সলোমন, সৈয়দ সাকিব, সিফাত খান, অনিক যুহেইর, জায়েদ ইমরান এবং বাংলাদেশ সুপার লিগের অর্গানাইজার, হেড অব দ্য টুর্নামেন্ট সালমান আনোয়ার।
প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
