Life

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে সম্প্রীতি এনজেডের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

অকল্যান্ড শহরের মাউন্ট রস্কিল ওয়ার মেমোরিয়াল হলে গত ১৮ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরের সূচনা পালিত হয়।

Boishakhi Mela Sampreeti NZ

প্রবাসী বাঙালী সংগঠন সম্প্রীতি এন জেডের উদ্যোগে অকল্যান্ডে হয়ে গেল বাংলা ১৪৩৩ বর্ষবরণ উৎসব। Credit: Monmoy Ratul

নিউজিল্যান্ডের প্রবাসী বাঙালী সংগঠন 'সম্প্রীতি এন জেড'-এর উদ্যোগে অকল্যান্ডে হয়ে গেল বাংলা ১৪৩৩ বর্ষবরণ উৎসব।

বর্ষবরণকে সামনে রেখে সম্পূর্ণ হল রঙিন কাগজ, ব্যানার এবং শিশুদের আঁকা ছবি দিয়ে সজ্জিত করা হয়। সকলের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের আয়োজন শুরু করা হয়। শোভাযাত্রায় শিশুকিশোর, নারী-পুরুষ সকলে মুখোশ, প্ল্যাকার্ড এবং রঙিন ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।

DSC05611.jpg
শোভাযাত্রায় শিশুকিশোর, নারী-পুরুষ সকলে মুখোশ, প্ল্যাকার্ড এবং রঙিন ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। Credit: Monmoy Ratul

স্থানীয় সংসদ সদস্য ড. কার্লোস চিউং এই শোভাযাত্রায় যোগ দেন। নববর্ষ উপলক্ষে খাবারের স্টলের ব্যবস্থা ছিল, যেটির দায়িত্বে ছিল স্থানীয় বাঙালী রেস্তোরাঁ। সংগঠনের শিশুরা ছোট ছোট স্টল সাজায় যা অনেক দর্শককে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে এরপরে থাকে সম্প্রীতির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। গান, নাচ, ও আবৃত্তির মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

Auckland Boishakhi Mela
স্থানীয় সংসদ সদস্য ড. কার্লোস চিউং এই শোভাযাত্রায় যোগ দেন। Credit: Monmoy Ratul

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ড. কার্লোস চিউং তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সম্প্রীতির আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসে এ আয়োজন করবার জন্য। এর মাধ্যমে, নতুন প্রজন্ম কীভাবে তাদের শিকড়ের সাথে যুক্ত থাকতে পারে সে-বিষয়ে তিনি গুরত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও ছিল প্রবাসী বাংলাদেশী মিউজিক্যাল ব্যান্ড স্যাণ্ডপাইপারসের সঙ্গীত সন্ধ্যা। প্রায় দ্বিশতাধিক মানুষের অংশগ্রহণে সম্প্রীতির বর্ণিল এই আয়োজন নিউ জিল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের বাংলা নতুন বছর ১৪৩৩ এর একটি আনন্দমুখর সূচনা এনে দিয়েছে।


1 min read

Published

By SBS Bangla

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now