২০২১ সালের সেনসাস বা আদমশুমারি রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। এটি অনুসারে, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ২৫,৪২২,৭৮৮ জন, যা এর আগের ২০১৬ সালের সেনসাসের তুলনায় ৮.৬% বেশি। তখন মোট সংখ্যা ছিল ২৩,৪০১,৮৯১ জন।
অস্ট্রেলিয়ায় ৪২৯ টি ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে ১৮৩টিই এখানকার স্থানীয় আদিবাসীদের ভাষা। সংখ্যার বিচারে ইংরেজিভাষীরাই রয়েছে শীর্ষে। ৭২ শতাংশ লোক এই ভাষায় কথা বলেন। এরপরেই রয়েছে মান্ডারিন, আরবী, ভিয়েতনামী, ক্যান্টোনিজ, পাঞ্জাবি ও গ্রিক।
এক্ষেত্রে বাংলাভাষীদের অবস্থান ২৪ নম্বরে।
অস্ট্রেলিয়ায় বাংলাভাষীরা মূলত কোন কোন অঞ্চলে বসবাস করেন?
বাংলাভাষী অধ্যুষিত সাবার্বগুলোর মধ্যে এই জনগোষ্ঠীর সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থানীয় প্রথম পাঁচটি সাবার্বই নিউ সাউথ ওয়েলসের। এগুলো হলো লাকেম্বা, মিন্টো, ওয়ালি পার্ক, ম্যাকোয়েরি ফিল্ডস এবং ব্যাংকসটাউন। এরপরে ছয় নম্বরে রয়েছে ভিক্টোরিয়ার টারনিট।
লাকেম্বা, নিউ সাউথ ওয়েলস
বাংলাভাষী জনগোষ্ঠী অধ্যুষিত শীর্ষস্থানীয় সাবার্বগুলোর মধ্যে প্রথমেই রয়েছে সিডনির লাকেম্বা। রিপোর্ট অনুসারে এখানে বাস করেন ৩,১৬৫ জন বাংলাভাষী, যা মোট বাংলাভাষী জনগোষ্ঠীর ৪.৫ শতাংশ। ২০১৬ সালে এই হার ছিল ৫.৮ শতাংশ।
মিন্টো, নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসের মিন্টোতে বাংলাভাষী জনগোষ্ঠীর আকার বেড়েছে। বাংলাভাষী জনগোষ্ঠীর ২.৫ শতাংশের (১,৭৫৮ জন) এখানে বসবাস।
ওয়ালি পার্ক, নিউ সাউথ ওয়েলস
সিডনির ওয়ালি পার্ক রয়েছে এক্ষেত্রে তৃতীয় স্থানে। ১,৫৮৬ জন বাংলাভাষী বাস করেন এখানে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
How diverse is your community? Get shareable insights about what Australia looks like today with the interactive SBS Census Explorer. Available in English, Arabic, Greek, Italian, Korean, Spanish, Simplified Chinese, Traditional Chinese, and Vietnamese.
