SKIP TO MAIN CONTENT

কোভিড -১৯ আপডেট: ভিক্টোরিয়ায় দৈনিক সনাক্তের নতুন জাতীয় রেকর্ড

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৮ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

People are seen canoeing at Albert Park Lake in Melbourne, Thursday, October 7, 2021.
People are seen canoeing at Albert Park Lake in Melbourne, Thursday, October 7, 2021. Source: AAP/James Ross

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Presented by Shahan Alam

Source: SBS



Skip to article content

  • ভিক্টোরিয়া কম্যুনিটিগুলোর জন্য পুনরায় 'বর্ডার বাবল' প্রবর্তন করছে
  • এনএসডব্লিউ সবাইকে কোভিড-নিরাপদ অবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে
  • ৬৮ শতাংশের বেশি ক্যানবেরিয়ান সম্পূর্ণরূপে টিকা দিয়েছে
  • কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়া বিধিনিষেধ সহজ করছে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয় ১,৮৩৮ টি নতুন কেস এবং পাঁচটি মৃত্যুর রেকর্ড করেছে।

বেনালা, গ্রেটার বেনডিগো, বুলোক শায়ার, লুডন, ইয়ারিয়ামবিয়াক, হেই, এডওয়ার্ড রিভার, লকহার্ট, মুরুম্বিজি, ওয়াগা ওয়াগাসহ বেশ কয়েকটি স্থানীয় সরকারী এলাকার সাথে 'বর্ডার বাবল' বা ওই এলাকাগুলোর সাথে চলাচলে যুক্ত হয়েছে।

যে বাসিন্দারা গত ১৪ দিন ওই এলাকাগুলোতে কাটিয়েছেন তারা অনুমতি ছাড়াই ভিক্টোরিয়াতে প্রবেশ করতে এবং চলে যেতে পারেন।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন এখানে

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লু স্থানীয়ভাবে ৬৪৬ টি নতুন কেস এবং ১১ জনের মৃত্যুর রেকর্ড করেছে, এ নিয়ে বর্তমান প্রাদুর্ভাবের মোট মৃত্যুর সংখ্যা ৪১৪-তে দাঁড়িয়েছে।

হান্টার নিউ ইংল্যান্ড অঞ্চলের ওয়ে ওয়ায় এবং ওয়েস্টার্ন এনএসডব্লিউর কুইরিন্ডি এবং ব্রেভারিনার নর্দমার নমুনায় ভাইরাসের উপাদান ধরা পড়েছে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেরি চ্যান্ট সবাইকে মাস্ক পরা, পরীক্ষা-নিরীক্ষা, সামাজিক দূরত্ব বজায় রাখার এবং বিশেষ করে কোভিড -১৯ এর লক্ষণ সন্দেহ হলে বিচ্ছিন্ন থাকতে এবং পরীক্ষা করতে আহ্বান জানান।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখানে

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

অঞ্চলটি স্থানীয়ভাবে ৪০টি কেস রেকর্ড করেছে।

বর্তমানে হাসপাতালে ১৬ জন কোভিড রোগী রয়েছে, যার মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যায় এবং পাঁচজন আছেন ভেন্টিলেশনে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে এখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • ব্রিসবেন, লোগান, গোল্ড কোস্ট, মোরটন বে, টাউনসভিল (ম্যাগনেটিক দ্বীপ সহ), এবং পাম আইল্যান্ডের স্থানীয় সরকার এলাকা আজ শুক্রবার ৮ অক্টোবর বিকাল ৪টা থেকে স্টেজ থ্রী রেস্ট্রিকশনে কুইন্সল্যান্ডের বাকি অংশের সাথে পুনরায় যোগ দেবে।
  • দক্ষিণ অস্ট্রেলিয়ার দক্ষিণ -পূর্ব এলাকা রাজ্যের অন্যান্য অংশের মতো লেভেল ওয়ান রেস্ট্রিকশনে ফিরছে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

NSW

Victoria

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now