SKIP TO MAIN CONTENT

ইস্টার ও অ্যানজাক ডে উপলক্ষে নিউ সাউথ ওয়েলসে ডাবল ডিমেরিটস

ইস্টারের ছুটি ও অ্যানজাক ডে উপলক্ষে নিউ সাউথ ওয়েলসে এপ্রিল মাসে সব মিলিয়ে আট দিন ডাবল ডিমেরিটস পয়েন্টস কাটার নিয়ম প্রয়োগ করা হবে।

driving licence Brisban
A driver pulled up for a traffic offence in Brisbane. Source: AAP

1 min read

Published

By Sikder Taher Ahmad


Skip to article content

অস্ট্রেলিয়ায় লম্বা ছুটির দিনগুলোতে সড়ক দুর্ঘটনা বেশি ঘটতে দেখা যায়।

সড়ক দুর্ঘটনা কমাতে এপ্রিল মাসে সব মিলিয়ে আট দিন ডাবল ডিমেরিটস পয়েন্টস কাটার নিয়ম প্রয়োগ করা হবে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে। আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২২ এপ্রিল সোমবার পর্যন্ত ইস্টারের সময়টিতে এবং অ্যানজাক ডে উপলক্ষে পুনরায় ২৪ এপ্রিল বুধবার থেকে ২৮ এপ্রিল রবিবার পর্যন্ত এই রাজ্যে ডাবল ডিমেরিটস প্রয়োগ করা হবে।

Double demerit periods
Source: SBS Bangla

এই সময়ে নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, নিয়ম-বহির্ভূত পরিমাণে মদ্যপান করে গাড়ি চালালে, সিটবেল্ট না বাঁধলে, গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোন ব্যবহার করা হলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এবং যথানিয়মে ডাবল ডিমেরিটস পয়েন্টস কাটা হবে। মোটর সাইকেল আরোহীরা হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালেও ডাবল ডিমেরিটস আইন প্রয়োগ করা হবে। এ ছাড়া, অন্যান্য ট্রাফিক আইন অমান্য করা হলে নির্দিষ্ট শাস্তি/জরিমানার পাশাপাশি অতিরিক্ত ১ ডিমেরিট পয়েন্ট কাটা হবে।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে ১৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২২ এপ্রিল সোমবার পর্যন্ত ডাবল ডিমেরিটস পয়েন্টস কাটা হবে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতেও ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ডাবল ডিমেরিটস নিয়ম প্রয়োগ করা হবে।

Follow SBS Bangla on FACEBOOK.


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now