SKIP TO MAIN CONTENT

মেলবোর্নে অনুষ্ঠিত হলো অনন্য কথাশিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ স্মরণে শ্রোতার আসরের বিশেষ আয়োজন ‘চন্দ্রকারিগর’

গত ১৬ মে, ২০২৬, শনিবারে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন শ্রোতার আসরের আয়োজনে জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদ স্মরণে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান 'চন্দ্রকারিগর'।

srotar ashor melbourne 1
হুমায়ুন আহমেদ স্মরণে আয়োজিত হলো শ্রোতার আসরের বিশেষ আয়োজন ‘চন্দ্রকারিগর’। Credit: Srotar Ashor/ Sadman Shafiq

1 min read

Published

Updated

By SBS Bangla

Source: SBS



Skip to article content

মেলবোর্নের চ্যান্ডলার কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিকেল পাঁচটায় শুরু হওয়া দুই ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে হুমায়ুন আহমেদ রচিত, এবং তাঁর উপন্যাস ও পরিচালিত নাটক এবং চলচ্চিত্রে ব্যবহৃত গান পরিবেশন করে শোনান স্থানীয় শিল্পীবৃন্দ। এর সঙ্গে ছিল তাঁর আত্মজীবনী থেকে পাঠ, এবং তাঁর সৃষ্ট কিছু কালজয়ী চরিত্রের অভিনয়।

Srotar ashor Melbourne 2
হুমায়ুন আহমেদের উপন্যাস ও পরিচালিত নাটক এবং চলচ্চিত্রে ব্যবহৃত গান পরিবেশন করে শোনান স্থানীয় শিল্পীবৃন্দ। Credit: Srotar Ashor/ Sadman Shafiq

আনিকা বিনতে কাসেম এবং মায়াজ রহমানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এবং রাজিবুল ইসলামের গ্রন্থনা এবং সঞ্চালনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানে পরিবেশিত হয় হুমায়ুন আহমেদ রচিত 'ও কারিগর দয়ার সাগর', 'একটা ছিল সোনার কন্যা', 'আমার ভাঙা ঘরে'।

Srotar ashor 3
অনুষ্ঠানে ছিল হুমায়ুন আহমেদের আত্মজীবনী থেকে পাঠ, এবং তাঁর সৃষ্ট কিছু কালজয়ী চরিত্রের অভিনয়। Credit: Srotar Ashor/ Sadman Shafiq

এ ছাড়াও তাঁর উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, হাসান রাজা, উকিল মুন্সী, শীতালং শাহ, এবং ফকির দীনহীনের গানসহ সর্বমোট ১৭ টি গান। প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে ভরে গিয়েছিল মিলনায়তন।

শ্রোতার আসর বিগত দুই দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিষয়ভিত্তিক গানের বাংলা গানের অনুষ্ঠান করে আসছে। সেই ধারাবাহিকতায় এটি ছিল তাদের ৫৮তম আয়োজন।

মিডিয়া রিলিজ


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Stream now